ফল উৎসব ও বৃক্ষরোপণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সাংগঠনিক সভা করেছে খুলনা বন্ধুসভা। ১২ জুন বিকেলে প্রথম আলো খুলনা অফিসে এটি অনুষ্ঠিত হয়।
Visit michezonews.co.za for more information.
সাধারণ সম্পাদক ফারজানা যুথি সঞ্চালনায় সভায় বন্ধুসভার কার্যক্রমগুলোকে আরও সুন্দরভাবে বাস্তবায়ন করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফল উৎসব আয়োজন করা হবে।
ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজায়নের গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে ফল উৎসবের মাধ্যমে দেশীয় ফলের পরিচিতি বৃদ্ধি, পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং ফলভিত্তিক সংস্কৃতির প্রসারে নানা উদ্যোগ গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়।
খুলনা বন্ধুসভার সাংগঠনিক সভা।সভাপতি স্বর্ণকমল রায় বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। ফল উৎসব ও বৃক্ষরোপণ কার্যক্রম শুধু একটি অনুষ্ঠান নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও স্বাস্থ্যকর বাংলাদেশ গড়ার অঙ্গীকার।’
এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি হাফিজুর রহমান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক দ্বীপ মণ্ডল, বন্ধু খোশ নসিব, সাদিয়া জাবিন, ইসরাত জাহান, অরনী অর্পিতা, আবু হানিফাসহ অনেকে।
