Visit newsbetting.bond for more information.
একঝলক (২১ জুন ২০২৬)
· Prothom Alo
ড্রাগন ফুলে মধু আহরণে মৌমাছি। ভুতের টিলা, রাঙামাটি, ২১ জুন নিজেদের পাশাপাশি ঘরের গরুর খাবারও জোগাতে হয় কৃষকদের। তাই গোখাদ্য ধানের খড় বাড়ির পাশে সড়কের ধারে গাদা করে রাখছেন এক কৃষক দম্পতি। কানাইর টেক, ফরিদপুর, ২১ জুনবাড়ির উঠানে বসে খেজুরের পাতা দিয়ে পাটি তৈরি করছেন গৃহবধূ হোসনেয়ারা বেগম। চরভদ্রাসন, ফরিদপুর, ২১ জুনবাগান থেকে আম পেড়ে ঝুড়ি ভরে নিয়ে যাচ্ছেন পাহাড়ি একদল নারী। পানছড়ি দুদুকছড়া, খাগড়াছড়ি, ২১ জুনগাছে থোকায় থোকায় ঝুলছে আমরা। লিচুবাগান, তংচংগ্যা, রাঙামাটি, ২১ জুনবৃষ্টিভেজা কাঠগোলাপ। শান্তিবাগ ওয়াকওয়ে, মৌলভীবাজার, ২১ জুনকসমস ফুলে উড়ে বেড়াচ্ছে মৌমাছি। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ, ২১ জুনবিলের ধারে জমির আলে ফুটেছে ঘাগড়া ফুল। গোসিংগা, শ্রীপুর, গাজীপুর, ২১ জুনচলছে এখন লটকনের মৌসুম। পাইকারি বাজারেও কমেছে এই ফলের দাম। সাতসকালে কেনাবেচায় ভিড় পাইকারি অস্থায়ী বাজারে। পাবলিক লাইব্রেরি মাঠ, রংপুর, ২১ জুনসবুজ মাঠের মাঝখানে পাতা বেঞ্চে বসে আছে একটি দোয়েল পাখি। বিন্দুবাড়ি, শ্রীপুর, গাজীপুর, ২১ জুনসকাল থেকেই বৈরী আবহাওয়া। তবু গ্রাম থেকে শহরে কাজের খোঁজে দল বেঁধে আসছেন দিনমজুরেরা। পুলিশ লাইনসের সামনে, রংপুর, ২১ জুন চা-বাগানে এখন পাতা তোলার মৌসুম। পোকার আক্রমণ থেকে রক্ষায় এই সময়ে চা-বাগানের ঘাসে কীটনাশক ছিটানো হয়। মালনীছড়া, সিলেট, ২১ জুনভ্যানে করে প্লাস্টিকের হরেক পণ্য বিক্রি করতে বেরিয়েছেন একজন বিক্রেতা। সেখান থেকে পছন্দের পণ্য কিনছেন কয়েকজন। মালনীছড়া, সিলেট, ২১ জুনপার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহার করে তাঁকে পুনর্ববহালের দাবিতে বিভিন্ন সংগঠনের মানববন্ধন। জেলা প্রশাসক কার্যালয়ের দক্ষিণ ফটক, রাঙামাটি, ২১ জুনগাছের কাণ্ডে ডুমুর ফল। স্টেশন ক্লাব, কুমিল্লা, ২১ জুন