বর্ষায় সিলেট অঞ্চলের হাওর–খাল–বিল পানিতে টইটম্বুর। এই সময় এসব জলাশয়ে অনেকেই মাছ ধরেন। ফলে মাছ ধরার বিভিন্ন উপকরণের চাহিদাও বাড়ে। এর মধ্যে বাঁশ দিয়ে তৈরি মাছ ধরার ফাঁদ ‘চাঁই’ অন্যতম। সিলেট অঞ্চলে এটি ‘কুই’ বা ‘কুইন’ নামে পরিচিত। এ নিয়ে ছবির গল্প।
Visit sportnewz.click for more information.
সড়কের পাশে সাজিয়ে রাখা হয়েছে ‘চাঁই’। বর্ষা এলে মাছ ধরার এই ফাঁদের চাহিদা বাড়ে। মাছ ধরার ফাঁদ নিয়ে গাছের ছায়ায় দুজন।কেনার আগে ভালো করে দেখে নিচ্ছেন এক ব্যক্তি। দরদাম চলছে।আছে বড় আকারের ফাঁদ।চিকন রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে।ফাঁদের এই জায়গা দিয়ে মাছ ভেতরে প্রবেশ করে। সড়কের পাশে চাঁই নিয়ে বসে আছেন কয়েকজন।নতুন চাঁই কিনে বাড়ি ফিরছেন একজন।