হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, সবাই ঢাকায়

· Prothom Alo

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) দেশে আরও তিন শিশু মারা গেছে। এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ১১০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

হামের উপসর্গে তিন শিশুই ঢাকায় মারা গেছে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

Visit biznow.biz for more information.

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৫৫০ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯২ শিশু। মোট মারা গেছে ৬৪২ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৮৩ হাজার ১৩৯ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৮ হাজার ৫৬ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৬৪ হাজার ২৯৩ শিশু বাড়ি ফিরেছে।

গত ২৪ ঘণ্টায় দেশে ১৩২ জনের হাম শনাক্ত হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৫৭ জন। আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ১৪৮ জন।

Read full story at source