আগামী জুলাই মাসেই বিয়ের দুই বছর পূর্ণ হবে। তার আগেই এল সুখবর। মা হতে চলেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী সোহিনী সরকার। ২০২৪ সালের জুলাই মাসে শোভন গাঙ্গুলির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিনেত্রী। এবার বিয়ের দুই বছরের মাথায় দুই থেকে তিন হতে চলেছেন তারকা দম্পতি, জানিয়েছে পশ্চিমবঙ্গের গণমাধ্যম সংবাদ প্রতিদিন।
Visit xsportfeed.quest for more information.
সিনেপাড়ার নানা অনুষ্ঠান, প্রিমিয়ারে বর্তমানে সোহিনী সরকারকে খুব একটা পাওয়া যাচ্ছে না। সেখান থেকেই গুঞ্জনের সূত্রপাত আসলে। সম্প্রতি নিজের ছবি ‘ফেরা’র প্রিমিয়ারেও অনুপস্থিত ছিলেন সোহিনী।
যদিও শোভন কিংবা সোহিনী কেউই এ খবর আনুষ্ঠানিকভাবে জানাতে চানানি। তবে তাঁদের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, তারকা দম্পতির সংসারে নাকি শিগগিরিই খুদে সদস্য আসতে চলেছে।
ফিল্ম ইন্ডাস্ট্রির বন্ধুমহলের অনেকেই নাকি সোহিনীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানেন, তবে যতক্ষণ না এহেন সুখবর তারকা দম্পতি নিজেরা প্রকাশ্যে আনছেন, ততক্ষণ মুখে কুলুপ আঁটারই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
সূত্রের খবর, নতুন সদস্য আসার জন্য নাকি খুব বেশি অপেক্ষা করতে হবে না। চলতি বছরই মা-বাবা হিসেবে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তাঁরা। তবে এখনই বিষয়টিকে আলোচনায় আনতে চাইছেন না অভিনেত্রী ও গায়ক।
বিয়ে করছেন অভিনেত্রী সোহিনী২০২৩ সালের শেষেই প্রকাশ্যে আসে অভিনেত্রী সোহিনী ও অভিনেতা রণজয় বিষ্ণুর বিচ্ছেদের খবর। এর মাস কয়েক আগে স্বস্তিকা দত্তর সঙ্গে প্রেম ভাঙে শোভনের। প্রায় একই সময় দুজনের সম্পর্কের ভাঙন। এরপরই সোহিনী ও শোভনের প্রেমের গুঞ্জন চাউর হয়। পরে ২০২৪ সালে বিয়ে করেন সিনেমা ও গানের দুই তারকা।
শোভন গঙ্গোপাধ্যায়। ইনস্টাগ্রাম থেকে