রোমেলু লুকাকু পুরোপুরি ফিট নন। ফর্মও তাঁর সঙ্গে নেই। ৩৩ বছর বয়সী নাপোলির এই ফরোয়ার্ড ২০২৬ সালে এখন পর্যন্ত মূল দলে খেলেছেন মাত্র ৬৯ মিনিট। বর্তমানে নিতম্বের চোটের কারণে মাঠের বাইরেও।
এমনকি বেলজিয়াম কোচ রুডি গার্সিয়াও মানছেন এই ফরোয়ার্ড এখন খেলার মতো অবস্থায় নেই। কিন্তু এরপরও বেলজিয়ামের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা লুকাকুকে রেখেই বিশ্বকাপের দল ঘোষণা করেছেন কোচ।
Visit mchezo.co.za for more information.
বেলজিয়ামের হয়ে ১২৪ আন্তর্জাতিক ম্যাচে ৮৯ গোল করা লুকাকুকে নিয়ে গার্সিয়া সংবাদ সম্মেলনে বলেন, ‘রোমেলু চোট থেকে সেরে উঠেছে, কিন্তু সে খেলার মতো অবস্থায় নেই। আমি নিশ্চিত নই ও শুরু থেকে বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে পারবে কি না। তবে লুকাকু আমাদের সেরা স্ট্রাইকার এবং দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।’
লুকাকুকে নিয়ে আশাবাদী কোচ আরও যোগ করেন, ‘ওকে পুরোপুরি ফিট করে তুলতে আমাদের হাতে পাঁচ সপ্তাহ সময় আছে। আশা করি ধীরে ধীরে সে দলকে সাহায্য করতে পারবে।’
বেলজিয়ামের এবারের ২৬ সদস্যের দলে বড় চমক মাতিয়াস ফার্নান্দেজ-পার্দো। লিলের এই ফরোয়ার্ড আগে স্পেনের অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেললেও জাতীয়তা পরিবর্তন করে বেলজিয়ামের হয়ে প্রথমবার ডাক পেয়েছেন।
তবে দল থেকে বাদ পড়েছেন লইস ওপেন্ডা। বেলজিয়ামের হয়ে ৩৩ ম্যাচ খেলা এই ফুটবলার জুভেন্টাসে এই মৌসুমে ২৪ ম্যাচে মাত্র ১টি গোল করেছেন। মূলত বাজে ফর্মের কারণেই তাঁকে দলে রাখেননি গার্সিয়া। দলে বড় তারকাদের মধ্যে কেভিন ডি ব্রুইনা, থিবো কোর্তোয়া ও জেরেমি ডকু আছেন।
‘বড় ভরসা’কে ছাড়াই জাপানের বিশ্বকাপ দল ঘোষণাআগামী ১৫ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বেলজিয়াম। ‘জি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ইরান ও নিউজিল্যান্ড। ম্যাচগুলো হবে লস অ্যাঞ্জেলেস ও ভ্যাঙ্কুভারে।
দলে আছেন বেলজিয়াম তারকা কেভিন ডি ব্রুইনা২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল বেলজিয়াম। এরপর ২০২৪ ইউরোতে কোনোমতে গ্রুপ পর্ব পার হলেও শেষ ষোলোতে ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয় তারা। সাবেক কোচ ডোমেনিকো তেদেস্কো বরখাস্ত হওয়ার পর ২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব নেন নাপোলি ও রোমার সাবেক কোচ রুডি গার্সিয়া।
বেলজিয়ামের বিশ্বকাপ দল
গোলরক্ষক: থিবো কোর্তোয়া, সেনে ল্যামেন্স, মাইক পেন্ডার্স।
ডিফেন্ডার: টিমোথি কাস্তানিয়া, জেনো ডেবাস্ট, ম্যাক্সিম ডি কুইপার, কোনি ডি উইন্টার, ব্র্যান্ডন মেচেলে, থমাস মুনিয়ের, নাথান এনগয়, জোয়াকিন সেস, আর্থার থিয়েট।
মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইনা, আমাদু ওনানা, নিকোলাস রাস্কিন, ইউরি তিয়েলেমানস, হান্স ভানাকেন, অ্যাক্সেল উইটসেল।
ফরোয়ার্ড: চার্লস ডি কেটেলিয়ার, জেরেমি ডকু, মাতিয়াস ফার্নান্দেজ-পার্দো, রোমেলু লুকাকু, ডোডি লুকেবাকিও, ডিয়েগো মোরেরা, অ্যালেক্সিস সেলেমেকার্স, লিয়ান্দ্রো ট্রোসার্ড।
