একঝলক (৭ মে ২০২৬)

· Prothom Alo

তরুণ উদ্যোক্তার বাগানে থোকায় থোকায় ঝুলছে বিদেশি জাতের আঙুর। মল্লিকবাড়ি গ্রাম, ভালুকা, ময়মনসিংহ, ৭ মেউঠোনে বসে সুচ-সুতার সাহায্যে কাঁথায় নকশা ফুটিয়ে তুলছেন এই গৃহবধূ। নরসিংহদিয়া, কৃষ্ণনগর, ফরিদপুর, ৭ মেকলাসহ বিভিন্ন কৃষিপণ্য নিয়ে নৌকায় ভেসে রাঙামাটি শহরের বাজারের পথে পাহাড়ি মানুষ। বালুখালী, রাঙামাটি, ৭ মেবানরের আক্রমণ এড়াতে আগেভাগেই আধাপাকা লিচু সংগ্রহ করে বাজারে এনেছেন বিক্রেতা। কামিনীগঞ্জ বাজার, জুড়ী, মৌলভীবাজার, ৭ মেখানাখন্দে ভরা সড়কে জমে আছে বৃষ্টির পানি। সংস্কার না হওয়ায় দিনভর ভোগান্তি নিয়ে চলাচল করতে মানুষকে। কালীঘাট বাজার, সিলেট, ৭ মেবোরো ধান কেটে মাড়াই শেষে হাওর থেকে নৌকায় করে রোদে শুকাতে নিয়ে আসছেন কৃষকেরা। জিলকার হাওর, সদর, সিলেট, ৭ মেরোদের আলোয় উজ্জ্বল রাবার ভাইন ফুল। বেজেরডাঙ্গা, ফুলতলা, খুলনা, ৭ মেকয়েক দিনের টানা বৃষ্টিতে পাহাড়ের ঢালে ধস নেমে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন বহুতল ভবন ঝুঁকিতে পড়েছে। ঝগড়া বিল এলাকা, রাঙামাটি, ৭ মেআকাশে বৃষ্টির ভয়, তবু রোদ উঠতেই মাঠে নেমে দ্রুত পাকা ধান ঘরে তুলছেন কৃষিশ্রমিকেরা। বেজেরডাঙ্গা, ফুলতলা, খুলনা, ৭ মেযন্ত্র দিয়ে ভুট্টা মাড়াই চলছে। বালিয়াখোড়া, ঘিওর, মানিকগঞ্জ, ৭ মেজমিতে পানি, তাই ধান কেটে প্লাস্টিকের চেয়ারে রাখছেন কৃষক। মুন্সিরহাট, রংপুর, ৭ মেরোদঝলমলে সকালেই গ্রামের সড়ক পরিণত হয়েছে ধান শুকানোর ব্যস্ত আঙিনায়। ভেলুপাড়া, রংপুর, ৭ মে

Visit michezonews.co.za for more information.

Read full story at source