সামার ভাইবে কৃতি শ্যানন

· Prothom Alo

গ্রীষ্মের ফ্যাশন মানেই হালকা, সাহসী আর একটু রং–এর ছোঁয়া। আর ঠিক সেই মুডই তুলে ধরলেন বলিউড তারকা কৃতি শ্যানন।  তাঁর আসন্ন সিনেমা ককটেল টু-এর গান ‘যাব তাক’-এ দেখা মিলেছে একেবারে ফ্রেশ, বিচি ও গ্ল্যামারাস লুকের। যা ইতোমধ্যেই হয়ে উঠেছে সামার স্টাইলের পারফেক্ট মুডবোর্ড।

এই লুকে কৃতি বেছে নিয়েছেন ভাইপার প্রিন্টের একটি স্টেটমেন্ট মিনি ড্রেস। যা একইসঙ্গে বোল্ড ও প্লেফুল। বিখ্যাত স্টাইলিস্ট আনিতা শ্রফ আদজানি এবং সুকৃতি গৌরভ-এর স্টাইলিংয়ে তৈরি এই লুকটি সামার চিক ও গ্ল্যামের এক নিখুঁত মিশেল।

Visit afnews.co.za for more information.

ড্রেসটি তৈরি হয়েছে হালকা প্রিন্টেড মেশ ফ্যাব্রিকে, যেখানে রয়েছে ডিপ প্লাঞ্জ হল্টার নেকলাইন এবং কাট-আউট বডিস। যা পুরো লুকটিকে দিয়েছে এক সাহসী আবেদন। স্কার্টের ফ্রিলি টিয়ার্ড ডিজাইন মুভমেন্টে এনে দেয় এক ধরনের ফ্লার্টি ভিব, আর ওপেন ব্যাক ডিটেইল লুকে যোগ করেছে অতিরিক্ত আকর্ষণ।

View this post on Instagram

A post shared by Kriti Sanon (@kritisanon)

কৃতির এই লুকটি শুধু একটি ড্রেস নয়, বরং পুরো একটি সামার স্টেটমেন্ট। ভাইপার প্রিন্টের ওয়াইল্ড ও ভাইব্র্যান্ট টোন তাঁর লুককে করেছে আরও নজরকাড়া, যা বিচ ডেস্টিনেশন বা সামার পার্টির জন্য একদম পারফেক্ট।

মেকআপে ছিল একদম মিনিমাল কিন্তু ইফেক্টিভ টাচ। সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট আদ্রিয়ানা জ্যাকবস-এর হাতে তৈরি সান-কিসড গ্লো এবং হেয়ারস্টাইলিস্ট আসিফ আহম্মেদ-এর ভলিউমিনাস লেয়ার্ড হেয়ার। সব মিলিয়ে কৃতির এই লুক পেয়েছে একদম ‘ব্রোনজড বেবি’ ফিনিশ।

কৃতি শ্যাননের এই লুক প্রমাণ করে, সামার ফ্যাশন মানেই শুধু কমফোর্ট নয়। বরং আত্মবিশ্বাস, এক্সপেরিমেন্ট আর নিজেকে নতুনভাবে প্রকাশ করার সুযোগ। সাহসী প্রিন্ট, ফ্লুইড সিলুয়েট আর হালকা গ্ল্যাম—এই তিনের মিশেলেই তৈরি হয় পারফেক্ট সামার স্টেটমেন্ট।

View this post on Instagram

A post shared by Kriti Sanon (@kritisanon)

সব মিলিয়ে, কৃতি শ্যানন আবারও দেখিয়ে দিলেন। স্টাইল যদি সঠিক হয়, তবে একটি লুকই হয়ে উঠতে পারে পুরো মৌসুমের ট্রেন্ডসেটার।

Read full story at source