কাতারে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বন্ধুসভার মানবিক উদ্যোগ

· Prothom Alo

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষের সম্মানে খাবার উপহার কর্মসূচি করেছে কাতার বন্ধুসভা। পয়লা মে দুপুরে কাতারের রাজধানী দোহায় বিভিন্ন পেশার প্রায় ১০০ জন শ্রমজীবী মানুষের হাতে খাবারের প্যাকেট তুলে দেন বন্ধুসভার সদস্যরা।

বন্ধুরা জানান, প্রবাসী শ্রমিকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতেই এই উদ্যোগ। পাশাপাশি কাতারের শ্রম আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে সামাজিক ও মানবিক কার্যক্রম জোরদার করাই কাতার বন্ধুসভার অন্যতম লক্ষ্য। এ সময় তাঁরা শ্রমিকদের অধিকার রক্ষা ও মর্যাদা নিশ্চিত করতে কাতার সরকারের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন।

Visit newsbetting.cv for more information.

কাতার বন্ধুসভার উদ্যোগে শ্রমজীবী মানুষের সম্মানে খাবার উপহার কর্মসূচি।

দোহার ফিরোজ আবদুল আজিজ এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা বুরহান উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ রিফাত, যুগ্ম সাধারণ সম্পাদক সত্য রায়, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাহ এম এ সালমান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক গিয়াস উদ্দিন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক রাকিব হাসান, বইমেলা সম্পাদক শরিফ হোসাইন, সদস্য আবদুল আল নোমান, মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।

সাধারণ সম্পাদক, কাতার বন্ধুসভা

Read full story at source