পাহাড় বেয়ে গড়িয়ে পড়ে লাল নীল কষ্ট
পাদদেশে জন্মানো ছোট ছোট গুল্মলতা—
ঢেকে গেছে অপরিকল্পিত দুঃখের আবরণে,
অবুঝ কীটপতঙ্গ উড়ে উড়ে পড়ে মৃত্যুফাঁদে।
কাব্যকলায় বর্ণিত জীবনের গল্পটাও অদ্ভুত
প্রেম আর মায়ায় অপ্রাপ্তির বেদনাও আছে,
মন পোড়া গন্ধ ছড়িয়ে পড়ে নির্মল বাতাসে
ভুল নেই কোথাও তবু সূর্যটা দুর্ভাগ্যের গ্রাসে।
নির্ঘুম রাতেরা বড্ড নির্মম নিষ্ঠুরতার শিকার
যেখানে নির্বিকার স্বপ্নগুলো সুইসাইড করে,
পোস্টমর্টেম রিপোর্টে লেখা আছে, অবহেলা;
আর আমিও নতুন স্বপ্ন বুনি কবিতার ছন্দে।
Visit moryak.biz for more information.
