বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর বিশ্বাস করেন, সৌন্দর্যের আসল রহস্য লুকিয়ে থাকে মিনিমালিজমে। ভারী মেকআপ নয়, বরং ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতাকেই গুরুত্ব দেন তিনি। ড্যাম্প বিউটি স্পঞ্জ থেকে শুরু করে সঠিক স্কিন প্রেপ। তার সহজ কিছু কৌশলেই মিলতে পারে নিখুঁত, ন্যাচারাল গ্লো।
Visit saltysenoritaaz.com for more information.
বলিউডের রূপালি পর্দায় ন্যাচারাল বিউটির এক অনন্য উদাহরণ ম্রুণাল ঠাকুর। কারণ তিনি বিশ্বাস করেন, মেকআপ কখনোই মুখ ঢাকার জন্য নয়, বরং নিজের স্বাভাবিক সৈন্দর্যকে আরও উজ্জ্বল করে তোলার একটি সূক্ষ্ম শিল্প। আর সেই দর্শন থেকেই তিনি মেনে চলেন সহজ কিন্তু কার্যকর কিছু বিউটি হ্যাক।
ন্যাচারাল ফিনিশের গোপন কৌশল
ম্রুণালের সবচেয়ে প্রিয় মেকআপ হ্যাকটি খুবই সহজ। শুধুমাত্র একটি ড্যাম্প বিউটি স্পঞ্জ ব্যবহার করা। এই কৌশলটি মেকআপকে ত্বকের সঙ্গে মিশিয়ে দেয়, ফলে আলাদা করে বোঝা যায় না কোথায় স্কিন শেষ আর কোথায় মেকআপ শুরু। ফলাফল-একদম ফ্রেশ, স্কিন-লাইক ফিনিশ।
তাঁর আরেকটি গুরুত্বপূর্ণ পরামর্শ, স্কিন প্রেপই অর্ধেক কাজ সেরে দেয়। ভালোভাবে ময়েশ্চারাইজ করা ত্বকেই মেকআপ সবচেয়ে সুন্দর বসে।
ফ্র্যাগরেন্স: নিজেকে প্রকাশের নীরব ভাষা
ম্রুণালের কাছে পারফিউম কেবল সুগন্ধি নয়, বরং ব্যক্তিত্বের একটি অদৃশ্য অংশ। তিনি মনে করেন, অনেক সময় কথা বলার আগেই আপনার সুগন্ধ অন্যদের মনে একটি ইমপ্রেশন তৈরি করে দেয়।
তিনি সাধারণত ফ্রেশ ও ফ্লোরাল নোটস পছন্দ করেন। তবে কখনো কখনো হালকা উডি টোন তাঁর পছন্দের তালিকায় যোগ হয়, যা সুগন্ধিতে আনে গভীরতা।
দীর্ঘসময় সুগন্ধ ধরে রাখার টিপস
লম্বা শুটিং ডে হোক বা গরমের দিন। পারফিউম দীর্ঘস্থায়ী রাখার জন্য ম্রুণালের রয়েছে কিছু সহজ ফর্মুলা:
* আগে ভালোভাবে ময়েশ্চারাইজ করুন
* একই নোটের বডি লোশন বা মিস্ট ব্যবহার করে লেয়ারিং করুন
* পালস পয়েন্টে স্প্রে করুন
মুড অনুযায়ী পারফিউম
একই পারফিউমে তিনি আটকে থাকেন না। ইভেন্টে গেলে বেছে নেন একটু ইন্টেন্স ফ্র্যাগরেন্স, আর দৈনন্দিন কাজে বা শুটে রাখেন হালকা ও সতেজ কিছু। তাঁর ভাষায়, “পারফিউম বেছে নেওয়াটাও অনেকটা পোশাক বেছে নেওয়ার মতো, যা মুডের ওপর নির্ভর করে।”
মেকআপ ট্রেন্ডে তাঁর পছন্দ
বর্তমানে তিনি সবচেয়ে বেশি পছন্দ করছেন ডিউই, স্কিন-লাইক মেকআপ ট্রেন্ড। যেখানে ত্বককে দেখায় প্রাণবন্ত ও ন্যাচারাল। ভারী কনট্যুর বা অতিরিক্ত লেয়ারিং তিনি এড়িয়ে চলেন।
ব্যাগে যা থাকবেই
ম্রুণালের ডেইলি বিউটি এসেনশিয়ালস খুবই মিনিমাল:
* লিপ বাম
* নিউড লিপস্টিক
* কমপ্যাক্ট পাউডার
* মাসকারা
* টিন্টেড ময়েশ্চারাইজার
এই কয়েকটি প্রোডাক্ট দিয়েই তিনি সহজে একটি ডে লুককে মুহূর্তে পরিণত করতে পারেন আরও পরিপাটি, এলিগেন্ট লুকে।
ম্রুণাল ঠাকুরের বিউটি দর্শন একেবারেই সাদামাটা। অর্থাৎ কমই বেশি, এটিই তিনি মেনে চলেন। সঠিক স্কিন কেয়ার, হালকা মেকআপ আর নিজের সঙ্গে মানানসই একটি পারফিউম। এই তিনের মিলেই তৈরি হয় সম্পূর্ণ এক ব্যক্তিত্ব, যা দেখা যায় যেমন, অনুভবও করা যায় তেমনি।
ছবি: ম্রুণাল ঠাকুরের ইনস্টাগ্রাম
