শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের এক অনন্য কথাসাহিত্যিক; যিনি তাঁর লেখায় সাধারণ মানুষের জীবন, প্রেম, দুঃখকষ্ট এবং সমাজের বাস্তব চিত্র অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। শরৎচন্দ্রের রচনায় প্রেম, সমাজসংস্কার ও মানবিক মূল্যবোধ প্রধান বিষয় হিসেবে উঠে এসেছে।
শরৎচন্দ্রের বিখ্যাত রচনাগুলোর মধ্যে ‘পরিণীতা’ অন্যতম। প্রেম, সমাজব্যবস্থা, শ্রেণিবৈষম্য ও মানসিক টানাপোড়েনের এক অনবদ্য মিশ্রণ উপন্যাসটি। প্রেমের সূক্ষ্ম উপস্থাপন, সমাজচিত্র, সংলাপ ও আবেগ—সবকিছুই ‘পরিণীতা’কে অনেক দূর নিয়ে গেছে। ১১ এপ্রিল ‘পরিণীতা’ নিয়ে পাঠচক্রের আসর করেছে মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা।
Visit saltysenoritaaz.org for more information.
পাঠ আলোচনায় বন্ধু নাফিসা চৌধুরী বলেন, ‘সভ্য সমাজে বসবাস করলেও আমরা সভ্য সমাজের সঠিক সংজ্ঞাটা আজও বুঝি না বলে জাতপাত নিয়ে এত দ্বন্দ্ব সৃষ্টি হয়। “পরিণীতা” যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, আমরা এখনো কতটা পিছিয়ে আছি।’
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন বন্ধু অনুপ দাস, সৈয়দা তামান্না ইসলাম, সামিয়া আক্তার ও হৃদিতা সিনহা।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা
