কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ বাজারে তরমুজের বড় আড়ত। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হওয়ায় বরিশালের বিভিন্ন এলাকা থেকে সরাসরি ট্রাকযোগে এখানে তরমুজ আনা হয়। আনা হয় নৌপথেও। পরে আড়ত থেকে কুমিল্লার বিভিন্ন এলাকা ও আশপাশের খুচরা ব্যবসায়ীরা তরমুজ কিনে নিয়ে যান। পয়লা বৈশাখ সামনে রেখে কেনাবেচা ও ব্যস্ততা বেড়েছে আড়তে। ছবিগুলো সম্প্রতি তোলা—
Visit turconews.click for more information.
তরমুজ আড়তে নামানো হচ্ছেক্রেতাদের জন্য আড়তে তরমুজ সাজিয়ে রাখা হয়েছে তরমুজ নিয়ে ক্রেতার অপেক্ষায় বিক্রেতারা গাড়ি থামিয়ে তরমুজ কিনে সেখানে বসেই খাচ্ছেন তাঁরাকুমিল্লার বিভিন্ন এলাকা ও আশপাশের খুচরা ব্যবসায়ীরা এখান থেকে তরমুজ কিনে নিয়ে যান আড়ত থেকে কেনা তরমুজ পিকআপে তোলা হচ্ছে