৩১ মার্চ প্রাক্‌–বাজেট আলোচনা শুরু করবে এনবিআর

· Prothom Alo

৩১ মার্চ প্রাক্‌-বাজেট আলোচনা শুরু করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, অর্থনীতিবিদ, সাংবাদিকসহ অংশীজনদের সঙ্গে ধারাবাহিকভাবে এই বৈঠক চলবে।

Visit rouesnews.click for more information.

আগামী ২৮ এপ্রিল পর্যন্ত এই বৈঠক চলবে। আগারগাঁওয়ের এনবিআর ভবনে এসব বৈঠক হবে। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রতিবছর বাজেটের আগে ব্যবসায়ীসহ অংশীজনদের সঙ্গে প্রাক্‌-বাজেট আলোচনা করে এনবিআর। এসব বৈঠকে বিভিন্ন খাতের ব্যবসায়ীরা নিজেদের বাজেট প্রস্তাব উত্থাপন করেন, নিজেদের যুক্তি তুলে ধরেন। এনবিআর কর্মকর্তারা সেসব যুক্তি শোনেন, সিদ্ধান্ত নেন। অনেক সময় বাজেটে এর প্রতিফলন থাকে। প্রাক্‌-বাজেট আলোচনা শেষে আগামী ২৯ এপ্রিল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিয়ে পরামর্শক সভা হবে।

এর আগে ব্যবসায়ী সংগঠনগুলোর কাছ থেকে লিখিত আকারে বাজেট প্রস্তাব নিয়েছে এনবিআর। চলতি মাসের শুরুতে সব ব্যবসায়ী সংগঠনগুলোকে ১৫ মার্চের মধ্যে বাজেট প্রস্তাব পাঠাতে বলেছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সরকারের রাজস্ব আহরণ বাজেট প্রণয়নে জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব নীতিমালা প্রস্তুত করে থাকে। এ লক্ষ্যে একটি অংশগ্রহণমূলক, গণমুখী ও ন্যায়সংগত বাজেট প্রণয়ন করতে চায় এনবিআর।

Read full story at source