ঈদের মূল্যবোধ বাস্তব জীবনে প্রয়োগ করার অঙ্গীকার

· Prothom Alo

ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘রমজানের ঐ রোজার শেষে’ সাহিত্যকর্ম নিয়ে পাঠচক্র করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২২ মার্চ রাত ৯টায় ভার্চ্যুয়ালি এটি অনুষ্ঠিত হয়।

Visit tr-sport.bond for more information.

পাঠচক্রে অংশগ্রহণকারীরা গানটির রচয়িতার ভাবনা ও বার্তা নিয়ে আলোচনা করেন। আলোচনায় উঠে আসে, গানটি শুধু ঈদের আনন্দের কথা বলে না; বরং এক মাসের সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের পর মানুষের মধে৵ ভালোবাসা ও সহমর্মিতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানায়। বিশেষ করে ‘আপনাকে আজ বিলিয়ে দে’ অংশটি সমাজে দান ও মানবিকতার গুরুত্বকে স্পষ্টভাবে তুলে ধরে বলে জানান একজন বন্ধু।

আলোচনায় আরও উঠে আসে—ঈদের প্রকৃত শিক্ষা হলো নিজের আনন্দকে সবার সঙ্গে ভাগ করে নেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো; যেটি কবি এই সাহিত্যকর্মে ফুটিয়ে তুলেছেন দারুণভাবে।

বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্র।

সাধারণ সম্পাদক মোহসিনা রহমান বলেন, ‘এই সংগীত ছাড়া যেন মনে হয় ঈদ অপরিপূর্ণ, শুনে ফিরে যাই শৈশবের স্মৃতিতে।’

কবির এই সাহিত্যকর্মের গভীর বিশ্লেষণ ও ভূয়সী প্রশংসা করেন সভাপতি জাহিদ হাসান। পাঠচক্রের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীরা ঈদের এই মূল্যবোধ বাস্তব জীবনে প্রয়োগ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

পাঠচক্র সঞ্চালনা করেন ম্যাগাজিনবিষয়ক সম্পাদক কাউছার আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বন্ধু সাইফ উদ্দিন, হাসান করিম, ফারজানা, আবু তালহা, ইসনাইন ও মাহিন ফয়সাল প্রমুখ।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, ববি বন্ধুসভা

Read full story at source