জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অন-ক্যাম্পাস মাস্টার্স ফাইনাল প্রোগ্রামে ভর্তিতে অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। প্রার্থীরা ১৯ জুলাই ২০২৬ রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
Visit esporist.org for more information.
এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। প্রাথমিক আবেদন ফি বাবদ ১০০০ টাকা সোনালী সেবা অথবা নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২৩ জুলাই ২০২৬ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এ–সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে জানা যাবে।
জার্মানিতে শিক্ষার্থী ভিসা আবেদনের খুঁটিনাটি জেনে নিনআবেদন ও ভর্তির সংশোধিত সময়সূচি
ক. অনলাইনে আবেদন ফরম পূরণের সর্বশেষ তারিখ: ১৯/০৭/২০২৬
খ. সোনালী সেবার মাধ্যমে টাকা জমাদানের সর্বশেষ তারিখ: ২৩/০৭/২০২৬। আবেদনকারী প্রতি প্রাথমিক আবেদন ফি ১০০০ টাকা জমা দিতে হবে। (পে স্লিপে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সংশ্লিষ্ট খাতের সঞ্চয়ী হিসাব নম্বর ০২১৮১১০০০০২৭০১ উল্লেখপূর্বক টাকার অঙ্ক লেখা থাকবে)।
গ. লিখিত পরীক্ষার ও মৌখিক পরীক্ষার তারিখ ও স্থান পরবর্তীকালে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
২২/০২/২০২৬ তারিখে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্য সব শর্ত অপরিবর্তিত থাকবে।
এমআইটিতে পড়তে চান, জানুন খরচসহ বিস্তারিত তথ্য