সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

· Prothom Alo

শুভ সকাল। আজ ২০ জুন, শনিবার। গতকাল শুক্রবার ছুটির দিনে প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

Visit biznow.biz for more information.

রিটার্ন ছাড়া সঞ্চয়পত্রের করের টাকা ফেরত পাবেন না; জমি–ফ্ল্যাট নামজারি নয়

সঞ্চয়পত্র

আয়কর রিটার্ন জমা না দিলে সঞ্চয়পত্রের মুনাফার ওপর কেটে রাখা অগ্রিম কর ফেরত পাওয়া যাবে না। যাঁদের করযোগ্য আয় নেই, তাঁদেরও এখন অগ্রিম করের টাকা ফেরত পেতে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নিতে হবে। আবার শহর এলাকায় জমি-ফ্ল্যাট বণ্টন ও মিউটেশন করতে হলে আয়কর রিটার্নের প্রমাণপত্র লাগবে। রিটার্ন জমার প্রমাণপত্র দেখানো ছাড়া জমি-ফ্ল্যাট বণ্টন ও মিউটেশন (নামজারি) করা যাবে না।
বিস্তারিত পড়ুন...

গ্রুপে পয়েন্ট সমান হলে কী হবে, কীভাবে বেছে নেওয়া হবে তৃতীয় স্থানের সেরা ৮ দল

৩২টি দল উঠবে দ্বিতীয় রাউন্ডে

গ্রুপ পর্বের লড়াই শেষে কোন দল পরের রাউন্ডে যাবে, আর কোন দলকে বিদায় নিতে হবে, তা নিয়ে দর্শকদের হিসাব-নিকাশ চলতেই থাকে। এবার টুর্নামেন্টে অংশ নেওয়া ৪৮টি দলের মধ্যে রেকর্ড ৩২টি দল জায়গা করে নেবে পরের রাউন্ডে। নকআউটের টিকিট কাটার এই হিসাব-নিকাশ এবার তাই আরও রোমাঞ্চকর হতে যাচ্ছে।
বিস্তারিত পড়ুন...

চিকিৎসা আছে, তবু রোগটি গোপন রেখে যন্ত্রণায় ভোগেন মায়েরা

প্রতীকী ছবি: এআই দিয়ে তৈরি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ন্যাশনাল ফিস্টুলা সেন্টারে নিজের শয্যার পাশে দাঁড়িয়ে ছিলেন মর্জিনা বেগম। বসতে রাজি নন তিনি। মুখে অস্বস্তির ছাপ। কিছুক্ষণ ইতস্তত করে বললেন, ‘এখন বসন যাইব না, এই জায়গা তো ভিইজ্যা যাইব।’
বিস্তারিত পড়ুন...

‘আমরা প্রেমে ছিলাম কি না, কেউ জানতে চায়নি’—সাকলায়েন প্রসঙ্গে পরীমনি

পরীমনি–কাণ্ডে অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছেকোলাজ


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বিস্তারিত পড়ুন...

শেষ মুহূর্তে থমকে গেল আলোচনা: যুক্তরাষ্ট্র–ইরান শান্তিচুক্তির ভবিষ্যৎ কোন দিকে

ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহু

মধ্যপ্রাচ্য যুদ্ধের অবসান ঘটাতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত শান্তি আলোচনা আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছে সুইজারল্যান্ড। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফরের পরিকল্পনা হঠাৎ বাদ দেওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতি আদৌ সম্ভব কি না, তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বিস্তারিত পড়ুন...

Read full story at source