হাঁটু প্রতিস্থাপনের সুবিধা ও ঝুঁকিগুলো জেনে রাখুন 

· Prothom Alo

হাঁটুতে দীর্ঘদিনের ব্যথা, ফোলা ও চলাফেরায় কষ্টের কারণ সাধারণত অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, হাড়ের বিকৃতি বা কোনো দুর্ঘটনাজনিত আঘাত। প্রাথমিকভাবে ওষুধ, ব্যায়াম ও ফিজিওথেরাপিতে উপকার না হলে হাঁটু প্রতিস্থাপনে অস্ত্রোপচার (সার্জারি) প্রয়োজন হতে পারে। 

Visit esporist.com for more information.

হাঁটু প্রতিস্থাপন সার্জারিতে ক্ষতিগ্রস্ত হাঁটুর অংশ অপসারণ করে সেখানে কৃত্রিম সংযোগ বা ইমপ্ল্যান্ট বসানো হয়। বর্তমানে এটি বিশ্বব্যাপী অত্যন্ত সফল ও বহুল প্রচলিত একটি অস্ত্রোপচার।

কখন অস্ত্রোপচার দরকার হতে পারে

● হাঁটুতে তীব্র ব্যথা ও ফুলে গেলে। হাঁটা, বসা বা সিঁড়ি ওঠা–নামায় সমস্যা হলে। 

● ওষুধ বা ফিজিওথেরাপিতে উপকার না পেলে। অথবা হাঁটু বেঁকে বা শক্ত হয়ে গেলে। 

হাঁটু প্রতিস্থাপনে সুবিধা 

ব্যথা অনেক কমে যায়। স্বাভাবিক চলাফেরা সহজ হয়। দৈনন্দিন কাজ করার সক্ষমতা বাড়ে। অধিকাংশ রোগী স্বাভাবিক ও সক্রিয় জীবনে ফিরে যেতে পারেন। 

কত দিন ভালো থাকা যায়

আধুনিক হাঁটু প্রতিস্থাপনের ইমপ্ল্যান্ট সাধারণত ১৫ থেকে ২০ বছরের বেশি সময় কার্যকর থাকে। হাঁটু প্রতিস্থাপন আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অন্যতম সফল অস্ত্রোপচার হিসেবে বিবেচিত। গবেষণায় দেখা গেছে, ৯৫-৯৮ শতাংশ রোগী অস্ত্রোপচারের পর দীর্ঘদিন ব্যথামুক্ত ও স্বাভাবিক চলাফেরায় সক্ষম হন। হাঁটু প্রতিস্থাপনের এক দিন পরেই রোগী সম্পূর্ণ ভর দিয়ে হাঁটাচলা শুরু করেন। বাংলাদেশে এখন সফলতার সঙ্গে হাঁটু প্রতিস্থাপন করা হচ্ছে।

সম্ভাব্য কিছু ঝুঁকি 

যেকোনো অস্ত্রোপচার–পদ্ধতির মতো হাঁটু প্রতিস্থাপনেও কিছু ঝুঁকি আছে। যেমন— 

● অ্যানেসথেসিয়ার সঙ্গে যুক্ত ঝুঁকি: গভীর শিরা–রক্তনালিতে বা পায়ের শিরায় রক্ত জমাট বাঁধা। কখনো কখনো এই জমাট রক্তগুলো বিচ্ছিন্ন হয়ে ফুসফুসে যেতে পারে। এর ফলে একটি মারাত্মক সমস্যা সৃষ্টি হয়, যার নাম ‘পালমোনারি এম্বোলিজম’। 

● অস্ত্রোপচারের জায়গায় বা জয়েন্টের মধ্যে সংক্রমণ: ইমপ্লান্টের চারপাশের হাড়ে ফ্র্যাকচার (ফাটল) হতে পারে। হাঁটুর ক্যাপের স্থানচ্যুতি ঘটতে পারে অথবা কাছাকাছি থাকা লিগামেন্ট (অস্থিবন্ধনী), স্নায়ু ইত্যাদির কিছু ক্ষতি
হতে পারে।

অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন, চিফ কনসালট্যান্ট ও বিভাগীয় প্রধান, অর্থোপেডিক, আর্থ্রোপ্লাস্টি, আর্থোস্কোপিক এবং ট্রমা সার্জারি বিভাগ, ল্যাবএইড হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা

৮ ঘণ্টা ঘুম কি ম্যাট্রেস কোম্পানির বানানো ধারণা? ভাইরাল দাবির সত্য-মিথ্যা

Read full story at source