পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগির অংশ হিসেবে এলাকার অসচ্ছল মানুষের জন্য দিনব্যাপী বিনা মূল্যে চক্ষুচিকিৎসা ক্যাম্প করেছে দয়ালনগর বন্ধুসভা। বিকে ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় গত ১ জুন পাবনার বেড়া উপজেলার মাশুন্দিয়া ইউনিয়নের দয়ালনগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে এই মানবিক ক্যাম্প অনুষ্ঠিত হয়।
Visit afnews.co.za for more information.
ক্যাম্পে এলাকার শতাধিক মানুষকে অভিজ্ঞ চক্ষুবিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চোখের বিভিন্ন সমস্যার আধুনিক চিকিৎসা, পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিনা মূল্যে প্রদান করা হয়। এ ছাড়া ছানি পরা রোগীদের বাছাই করে পরে বিনা মূল্যে অপারেশনের ব্যবস্থা করার ঘোষণা দেন আয়োজকেরা।
চক্ষুচিকিৎসা ক্যাম্পে শতাধিক মানুষ সেবা নেনচক্ষুচিকিৎসা ক্যাম্পের উদ্বোধনকালে বিকে ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ বাতেন খান বলেন, ‘ঈদের আনন্দের দিনে কোনো মানুষ যেন চিকিৎসার অভাবে চোখের আলো থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। প্রথম আলো বন্ধুসভার মাধ্যমে আমরা সব সময়ই সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছি। বিকে ফাউন্ডেশন ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষদের এমন সব মানবিক ও চিকিৎসাসেবা অব্যাহত রাখবে।’
দয়ালনগর বন্ধুসভার উপদেষ্টা এবং বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু সায়েম প্রামাণিক বলেন, ‘ঈদ মানেই আনন্দ আর ত্যাগ। এই পবিত্র উৎসবের দিনে সাধারণ মানুষকে চক্ষুচিকিৎসাসেবা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।’
সেবা নিতে আসা মানুষদের একাংশআয়োজকেরা জানান, সমাজের অসচ্ছল মানুষের প্রাথমিক স্বাস্থ্য ও চোখের সুরক্ষাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ঈদের মতো একটি আনন্দময় ও তাৎপর্যপূর্ণ সময়ে এ ধরনের চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় মানুষগুলোর মুখে হাসি ফুটেছে।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দয়ালনগর বন্ধুসভার সদস্যসচিব আনিছুর রহমান, উপদেষ্টা সায়েম উদ্দিন খান, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার টুটুল প্রাং, সদস্য সাইদুর রহমান খান, জুলহাস উদ্দিন, কাজী ইব্রাহিম, মেহেদী হাসান, ইসমাইল হোসেনসহ বন্ধুসভার অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
