বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমাকে বাড়ি তৈরির জন্য আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ে ঋতুপর্ণার হাতে অনুদানের চেক তুলে দেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।
Visit turconews.click for more information.
টানা দুইবারের সাফজয়ী এই তারকা খেলোয়াড় অনুদান পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, ‘এত অল্প সময়ের মধ্যে বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা পেয়ে আমি সত্যিই আনন্দিত ও কৃতজ্ঞ। সরকার যেভাবে সব সময় ক্রীড়াবিদদের পাশে দাঁড়ায়, আমি নিজেই তার বড় প্রমাণ।’
সাকিবের পর কাউন্টিতে দ্বিতীয় বাংলাদেশি, হাসান বললেন ‘স্বপ্ন সত্যি হলো’তিনি আরও জানিয়েছেন, শুধু এবারই নয়, এর আগে তাঁর মায়ের অসুস্থতার সময়েও সরকার চিকিৎসার খোঁজখবর নিয়েছিল এবং আর্থিক সাহায্য করেছিল বর্তমান সরকার।
এবারের সাফেও বল পায়ে দ্যুতি ছড়িয়েছেন ঋতুপর্ণাঋতুপর্ণা বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে এমন মূল্যায়ন ও ভালোবাসা তাঁদের দায়িত্ব আরও বাড়িয়ে দেয়, সরকার যে আমাদের এতটা যত্ন নেয়, তা দেখে খুব ভালো লাগে। এই সম্মান ও সহায়তা আমাকে দেশের জন্য আরও ভালো খেলার এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করার প্রেরণা জোগাবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট সবার কাছে চিরকৃতজ্ঞ।’
গোল না খাওয়ায় সেরা আর্জেন্টিনা, ব্রাজিল ৪৮ দলের মধ্যে ৪৩তম