কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘উপসহকারী কৃষি কর্মকর্তা/সমমান’ পদে নিয়োগের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে আটজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে ছয়জন পরীক্ষায় জালিয়াতি করেছেন এবং দুজন ভুয়া পরীক্ষার্থী রয়েছেন। আজ মঙ্গলবার (৮ জুন ২০২৬) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
Visit asg-reflektory.pl for more information.
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের ৬ অক্টোবর অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অনিয়ম ও জালিয়াতির ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ‘পরীক্ষায় অপরাধমূলক আচরণের জন্য শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ নীতিমালা, ২০০০’ অনুযায়ী শাস্তি আরোপ করা হয়েছে।
চাকরিতে পদোন্নতিই কি সব? কেন বড় পদবিতে ‘না’ বলছেন নতুন প্রজন্মের কর্মীরাঅভিযুক্ত ব্যক্তিদের মধ্যে সবারই সংশ্লিষ্ট পরীক্ষা বাতিল করা হয়েছে। এ ছাড়া কয়েকজনকে পিএসসি কর্তৃক আয়োজিত ভবিষ্যতের বিজ্ঞাপিত সব পদে আবেদন করার জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে পিএসসি।
প্রথম আলো-ডেইলি স্টারে হামলার সম্মতি উৎপাদন করা হচ্ছিল মাস ধরে, বছর ধরে: জাহেদ উর রহমানস্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ, পদ ২৮০