যেখানে প্রয়োজন, সেখানে নিয়ন্ত্রণ বাড়ানো এবং যেখানে সম্ভব সেখানে নিয়ন্ত্রণ সহজ করতে কাজ করবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবগঠিত কমিশন। সে সঙ্গে ভালো কোম্পানি বাজারে আনতে সরাসরি তালিকাভুক্তির ব্যবস্থার নতুন কাঠামোও তৈরি করার পরিকল্পনার কথা জানিয়েছেন কমিশনের নতুন চেয়ারম্যান মাসুদ খান।
দুপুরে নিয়োগ পাওয়ার পর আজ বৃহস্পতিবার বেলা সোয়া তিনটায় আগারগাঁওয়ে বিএসইসির কার্যালয়ে যান চেয়ারম্যানসহ তিন কমিশনার। এরপর নতুন কমিশন সাংবাদিকদের সামনে তাদের পরিকল্পনার কথা তুলে ধরে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।
Visit bettingx.club for more information.
সংবাদ সম্মেলনে বিএসইসির নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান বলেন, ‘আমরা বাজারের নিয়ন্ত্রণব্যবস্থাকে ঢেলে সাজাব। যেখানে প্রয়োজন সেখানে কঠোর ও স্মার্ট নিয়ন্ত্রণব্যবস্থা কার্যকর করা হবে। আর যেখানে সম্ভব সেখানে নিয়ন্ত্রণব্যবস্থাকে সহজ করে দেওয়া হবে। ধীরে ধীরে বাজারকে সম্পূর্ণভাবে ডিজিটালাইজড করতে কাজ করবে এই কমিশন। এমন একটি কমিশন আমরা গড়ে তুলতে চাই, যেটি হবে প্রযুক্তিনির্ভর। কাজ হবে দ্রুত ও অংশীজনদের জন্য সহজ।’
নতুন দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই বাজারের কারসাজিকারকদের জন্যও কঠোর বার্তা দেন বিএসইসির চেয়ারম্যান। কারসাজিমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে রিয়েল টাইম বা প্রকৃত সময়ভিত্তিক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। কারসাজিকারকদের আগের যেকোনো সময়ের চেয়ে আরও বেশি শাস্তির মুখোমুখি হবে এবং সেটি হবে রিয়েল টাইম ব্যবস্থা। কারসাজি নিয়ন্ত্রণে জেড শ্রেণিভুক্ত কোম্পানির ওপর শুরু থেকে বিশেষ নজরদারি করা হবে। বিএসইসির সব ধরনের কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে থাকবে বিনিয়োগকারীদের সুরক্ষা।
কমিশনারদের সঙ্গে নিয়ে বিএসইসি কার্যালয়ে প্রবেশ করেন নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান। আজ বৃহস্পতিবার সোয়া তিনটায় আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়েবিএসইসির নবনিযুক্ত চেয়ারম্যান আরও বলেন, শেয়ারের মূল্য নিয়ন্ত্রণ বা বাজারের উত্থান-পতন ঠেকানোর কৃত্রিম কোনো ব্যবস্থা বা পদক্ষেপের সঙ্গে যুক্ত হবে কমিশন। শেয়ারের বাজারভিত্তিক ন্যায্যমূল্য যাতে নিশ্চিত হয়, সে লক্ষ্যে কাজ করবে এই কমিশন। প্রায় ৩০ মিনিটের লিখিত বক্তব্যে নতুন চেয়ারম্যান বাজার নিয়ে তাঁর নেতৃত্বাধীন কমিশনের দর্শন ও পরিকল্পনার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন। এ সময় তিনি বলেন, নতুন কমিশনের দর্শন হচ্ছে প্রথমে স্মার্ট নিয়ন্ত্রণ, তারপর ডিজিটালাইজেশন, ভালো কোম্পানির তালিকাভুক্তি নিশ্চিত করা, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানো, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, ধারাবাহিকভাবে স্বচ্ছতা ও সুশাসনের উন্নয়ন নিশ্চিত করতে কাজ করবে নতুন কমিশন।
আজ দুপুরে বিএসইসির চেয়ারম্যান ও তিন কমিশনার নিয়োগের প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান ক্রাউন সিমেন্টের গ্রুপ সিইও এবং বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চেয়ারম্যান মাসুদ খান। আর কমিশনার হিসেবে নিয়োগ পান আইনজীবী নাহিদ মাহতাব, আশা ইন্টারন্যাশনালের প্রধান আর্থিক কর্মকর্তা তানভীর হাবিব রহমান ও ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাফিজ আল তারিক। তাঁদের সবাইকে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার সকালে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় নিয়োগ পাওয়া রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন পদত্যাগ করে। সকালে রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের পদত্যাগের পরপরই দুপুরের মধ্যে নতুন কমিশন গঠনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
