ক্যাডেট কলেজে ভর্তি ২০২৭। সাধারণ জ্ঞান: বাংলাদেশ বিষয়ক—‘পালংকি’ হলো কক্সবাজারের প্রাচীন নাম

· Prothom Alo

সাধারণ জ্ঞান: বাংলাদেশ বিষয়ক

১. ঢাকার রিকশা ও রিকশাচিত্রকে বিশ্ব 

Visit djcc.club for more information.

ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন আন্তর্জাতিক সংস্থা?

উত্তর: ইউনেসকো।

২. কক্সবাজারের প্রাচীন নাম কী?

উত্তর: পালংকি।

৩. পাহাড়পুর কোথায় অবস্থিত? 

উত্তর: নওগাঁ জেলায়।

৪. ঢাকায় প্রথম বাংলার রাজধানী স্থাপিত হয় কত সালে? 

উত্তর: ১৬১০ সালে।

৫. বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: আকবর।

৬. বাংলাদেশের জাতীয় খেলার নাম কী?

উত্তর: কাবাডি।

৭. ‘মনপুরা-৭০’ কী?

উত্তর: একটি চিত্রকর্ম।

৮. কক্সবাজার রেলস্টেশনের স্থপতি কে?

উত্তর: মোহাম্মদ ফয়েজ উল্লাহ।

৯. আসাদগেটের পটভূমির সঙ্গে জড়িত 

কোন সাল?

উত্তর: ১৯৬৯।

১০. বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? 

উত্তর: ১৯৫৫ সালে।

১১. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?

উত্তর: ১০: ৬।

১২. বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি?

উত্তর: বেনাপোল।

১৩. জাতীয় স্মৃতিসৌধের কয়টি ফলক আছে?

উত্তর: ৭টি।

১৪. বাংলাদেশে সবচেয়ে বেশি চা–বাগান কোন জেলায়?

উত্তর: মৌলভীবাজার।

১৫. ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে 

প্রতিষ্ঠিত হয়? 

উত্তর: ১৯২১ সালে।

১৬. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? 

উত্তর: সোনারগাঁ।

১৭. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?

উত্তর: হামিদুর রহমান।

১৮. বাংলাদেশের কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত?

উত্তর: ১৮ বছর।

১৯. বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কে? 

উত্তর: কাজী নজরুল ইসলাম।

২০. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?

উত্তর: লালমনিরহাট।

২১. বাংলাদেশের কোন স্থানকে সার্ক সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করা হয়? 

উত্তর: মহাস্থানগড়।

*লেখক: অধ্যাপক মোহাম্মদ আফলাতুন, অধ্যক্ষ
হাজারীবাগ সরকারি কলেজ, ঢাকা

Read full story at source