ঈদের দ্বিতীয় দিন প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও দোহা কর্নিশে নৌকাভ্রমণের আয়োজন করেছে কাতার বন্ধুসভা। ২৮ মে অনুষ্ঠিত এই আয়োজনে বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
Visit mwafrika.life for more information.
ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল শুভেচ্ছা বিনিময়, আড্ডা এবং সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা। পরে অংশগ্রহণকারীরা দোহা কর্নিশে নৌকা ভ্রমণে অংশ নিয়ে উপভোগ করেন সাগরের নির্মল বাতাস ও দোহার মনোরম সৌন্দর্য।
অংশগ্রহণকারী বন্ধুরা বলেন, ‘প্রবাসের ব্যস্ত জীবনে এমন আয়োজন নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করে।’
বন্ধুরা আরও জানান, বন্ধুসভা কাতারের সদস্যরা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখবে। প্রবাসের মাটিতে ভালোবাসা, সম্প্রীতি ও বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
উপদেষ্টা, কাতার বন্ধুসভা
