গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু নিহত

· Prothom Alo

চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের রাঙাপানি চা–বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Visit freshyourfeel.com for more information.

নিহত ব্যক্তিরা হলেন ফটিকছড়ির আবদুল্লাহপুরের বাসিন্দা জয় দাশ (১৯) এবং রাউজানের নোয়াজিশপুরের সীমান্ত দাশ (২২ )। জয় দাশ পেশায় রাজমিস্ত্রি এবং সীমান্ত স্থানীয় একটি কলেজে এইচএসসিতে অধ্যয়নরত ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে একটি মোটরসাইকেল নিয়ে রাঙাপানি চা–বাগান এলাকায় বেড়াতে গিয়েছিলেন দুই বন্ধু। সেখানে ঘোরাঘুরির একপর্যায়ে তাঁদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় দুজনই গুরুতর আহত হন। তাঁদের স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা কামরুল হাসান প্রথম আলোকে বলেন, রাত ৮টার দিকে দুজনকে হাসপাতালে আনা হয়। এর আগেই দুজনের মৃত্যু হয়েছে।

Read full story at source