সংখ্যায় সংখ্যায় পিএসজির চ্যাম্পিয়নস লিগ জয়

· Prothom Alo

টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগ জিতেছে পিএসজি। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে টাইব্রেকারে আর্সেনালকে ৪–৩ গোলে হারিয়ে ক্লাব ইতিহাসে সাফল্যের নতুন গল্প লিখেছে পিএসজি।

রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় দল হিসেবে এই শতাব্দীতে চ্যাম্পিয়নস লিগ ধরে রাখল পিএসজি। ২০১৬ থেকে ২০১৮ সালে টানা ৩টি শিরোপা জিতেছিল রিয়াল।

Visit bettingx.club for more information.

প্রথম ফরাসি ক্লাব হিসেবে ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়নস লিগে টানা দুবার চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস গড়ল পিএসজি।

গত মৌসুমের পর থেকে এটি পিএসজির অষ্টম ট্রফি।

রিয়াল মাদ্রিদ এবং আয়াক্সের পর পিএসজি তৃতীয় দল হিসেবে টানা দুই মৌসুমে নিজেদের ঘরোয়া লিগ শিরোপার পাশাপাশি ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়নস লিগ ট্রফি জিতেছে।

তিন বা তার বেশি চ্যাম্পিয়নস লিগ শিরোপাজয়ী কোচদের এলিট তালিকায় এবার যুক্ত হলো পিএসজি কোচ লুইস এনরিকের নাম। তাঁর আগে এই কীর্তি গড়েছেন চারজন— কার্লো আনচেলত্তি,বব পেসলি , জিনেদিন জিদান, পেপ গার্দিওলা।

টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন পিএসজি২২৬...

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে ট্রফি না জিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি এখনো আর্সেনালেরই।

২০১৬ সালের পর এই প্রথম অতিরিক্ত সময়ে গেছে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল।

তৃতীয় খেলোয়াড় হিসেবে দুটি ভিন্ন দলের হয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গোল করেছেন কাই হাভার্টজ (চেলসি, আর্সেনাল)। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদো আর জুভেন্টাস ও বায়ার্ন মিউনিখের হয়ে এই কীর্তি গড়েছেন মারিও মানজুকিচ।

২৪.৭%

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রেকর্ড শুরু হওয়ার পর (২০০৩-০৪ মৌসুম থেকে) যেকোনো দলের মধ্যে আর্সেনালের এই বল দখলের গড় (২৪.৭ শতাংশ) সর্বনিম্ন। একই সঙ্গে মিকেল আরতেতার অধীনে পুরো ম্যাচে ১১ জন খেলোয়াড় মাঠে থাকা অবস্থায় এটিই গানারদের ইতিহাসের সর্বনিম্ন বল দখলের রেকর্ড।

Read full story at source