ঈদের ছুটির শেষ ভাগেও ছোট পর্দার ব্যস্ততা কমেনি। নাটক, ওয়েব ফিল্ম, টক শো, সংগীত আর শিশুদের নানা আয়োজনে দর্শকদের বিনোদন দিতে প্রস্তুত বিভিন্ন টেলিভিশন চ্যানেল। কেউ দেখবেন রহস্যঘেরা গল্প, কেউ পারিবারিক নাটক, আবার শিশুদের জন্যও থাকছে আলাদা আয়োজন। দিনের বিভিন্ন সময়ে দীপ্ত, নাগরিক, চ্যানেল নাইন ও দুরন্ত টিভিতে প্রচারিত হবে নানা স্বাদের অনুষ্ঠান। ঈদের চতুর্থ দিনের টিভি আয়োজন নিয়ে বিনোদনের বিশেষ আয়োজন—পর্ব ৩।
Visit palladian.co.za for more information.
দীপ্ত
বিকেল ৪টায় ওয়েব ফিল্ম ‘হাইড এন সিক’। অভিনয়ে তানজিন তিশা, দীঘি, চমক, জিয়াউল রোশান। রাত ৮টায় বিশেষ নাটক ‘মিস্টার মোজাম্মেল’। অভিনয়ে শরাফ আহমেদ জীবন, সামান্তা পারভেজ। রাত ৯টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ‘জিডি জামাল’। অভিনয়ে মীর সাব্বির, আমিরুল হক চৌধরী, অহনা, শামীমা নাজনীন। রাত ১০টায় বিশেষ নাটক অভিযোগ। অভিনয়ে খায়রুল বাসার, সামিরা খান মাহি। রাত ১১টা ৫ মিনিটে বিশেষ নাটক ‘আমার কী দোষ’। অভিনয়ে সাফা কবির, খায়রুল বাসার।
নাগরিক
রাত ৮টায় একক নাটক ‘পাড়াতো বোন’। অভিনয়ে শামীম হাসান সরকার, লামিমা লাম। রাত ৯টা ১৫ মিনিটে ধারাবাহিক নাটক এমন যদি হতো। অভিনয়ে চঞ্চল, সারিকা। রাত ১১টায় লাইভ: বাংলা বাউল। শিল্পী: রাকিব, অনিক।
চ্যানেল নাইন সন্ধ্যা ৬টায় সেলিব্রিটি টক শো ‘ঈদ আড্ডা’। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘উৎসবের রান্না’। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ‘তারার সিনে গল্প’। রাত ৮টায় ধারাবাহিক নাটক ‘খেল খতম’। অভিনয়ে সাইদুর রহমান পাভেল, মুসাফির সৈয়দ বাচ্চু, সামান্তা পারভেজ, আরফান আহমেদ।
দুরন্ত
সকাল ৯টা ও রাত ৮টা ৩০ মিনিটে ঈদ ধারাবাহিক নাটক ‘হৈ হৈ হল্লা’। সকাল ১০টা ও বিকেল ৫টায় ফ্যামিলি গেম শো ‘দুরন্ত ফ্যামিলি’। বেলা ১১টা ও সন্ধ্যা ৬টায় শিশুদের ব্যান্ড শো ‘দুরন্তপনা’। বেলা ১১টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রান্নার অনুষ্ঠান ‘বানাই মজার খাবার মা বাবা আর আমি’।
