‘শিকারি’ থেকে ‘তুফান’, টিভিতে আজ শাকিবের ১০ সিনেমা

· Prothom Alo

সিনেমা হলের মতো ঈদে টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম বড় ভরসা শাকিব খান। আজ শুক্রবার ঈদের দ্বিতীয় দিন দেশের বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে তাঁর ১০টি সিনেমা। এর মধ্যে আছে সাম্প্রতিক আলোচিত ‘তুফান’, ‘রাজকুমার’, ‘তাণ্ডব’ থেকে শুরু করে পুরোনো জনপ্রিয় ‘শিকারি’, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’। শুধু শাকিব নন, দিনভর টিভি পর্দায় থাকছে সিয়াম, আফরান নিশো, শরীফুল রাজ, রোশানসহ আরও কয়েকজন তারকার সিনেমা। আজ কোন চ্যানেলে কোন সিনেমা, কখন দেখা যাবে—সে তথ্যই রইল।

এটিএন বাংলায় সকাল ১০টা ২০ মিনিটে ‘বিদ্রোহী’। অভিনয়ে শাকিব, বুবলী। বেলা ২টা ৩০ মিনিটে ‘রাজকুমার’। অভিনয় শাকিব, কোর্টনি কফি। বাংলাভিশনে সকাল ১০টা ১০ মিনিটে ‘শুটার’। অভিনয়ে শাকিব, বুবলী। চ্যানেল আইয়ে সকাল ১০টা ১৫ মিনিটে ‘প্রিন্স’। অভিনয়ে শাকিব, তাসনিয়া ফারিণ। বৈশাখী টেলিভিশনে বেলা ২টা ৩০ মিনিটে ‘শিকারি’। অভিনয়ে শাকিব, শ্রাবন্তী। মাছরাঙায় বেলা ২টা ১০ মিনিটে ‘রাজকুমার’। অভিনয়ে শাকিব, কোর্টনি কফি।

Visit mwafrika.life for more information.

‘রাজকুমার’–এর গানের দৃশ্য। ফেসবুক থেকে

এনটিভিতে সকাল ১০টা ১৫ মিনিটে ‘তুফান’। অভিনয়ে শাকিব, মিমি। বিকেল ৪টা ২০ মিনিটে ‘সর্দারবাড়ির খেলা’ (টিভি প্রিমিয়ার)। অভিনয়ে রোশান, বুবলী। আরটিভিতে সকাল ১০টা ১০ মিনিটে ‘তুফান’। অভিনয়ে শাকিব, মিমি। বেলা ২টা ১০ মিনিটে ‘জংলি’। অভিনয়ে সিয়াম, বুবলী। দীপ্ত টিভিতে সকাল ৯টায় ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’। অভিনয়ে শাকিব, অপু। বেলা ১টায় ‘তাণ্ডব’। অভিনয়ে শাকিব, জয়া, সাবিলা। নাগরিক টিভিতে সকাল ৯টা ৩০ মিনিটে ‘নেটওয়ার্কের বাইরে’। অভিনয়ে শরীফুল রাজ, ফারিণ। বেলা ১১টা ৩০ মিনিটে ‘রোমিও বনাম জুলিয়েট’। অভিনয়ে অঙ্কুশ, মাহি। বেলা ২টায় ‘দাগি’। অভিনয়ে আফরান নিশো, তমা মির্জা। বিকেল ৫টায় ‘ওমর’। অভিনয়ে শরীফুল রাজ, দর্শনা বণিক।

‘দাগি’ সিনেমার দৃশ্য। চরকির সৌজন্যে

চ্যানেল নাইনে সকাল ১০টায় ‘ও প্রিয়া তুমি কোথায়’। বেলা ২টায় ‘ইনসাফ’। রাত ৯টায় ‘বরবাদ’। দুরন্ত টিভিতে বেলা ৩টা ও রাত ১০টায় ‘স্টুয়ার্ট লিটল ২’ ও ‘ক্লাউডি উইথ আ চান্স অব মিটবলস ২’।

Read full story at source