২৯ বলে ১২ ছক্কায় ৯৭ রান। স্ট্রাইকরেট ৩৩৪.৪৮। কাল নিউ চণ্ডীগড়ে আইপিএলের এলিমিনেটর ম্যাচে এমন ইনিংস খেলেছেন ১৫ বছর বয়সী সূর্যবংশী। এমন ইনিংস খেলার পথে অসংখ্য রেকর্ড গড়েছেন এই কিশোর। সঙ্গে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪৭ রানের জয়ে তাঁর দল রাজস্থান রয়্যালসও পৌঁছে গেছে কোয়ালিফায়ারে।৬৫
এবারের আইপিএলে মোট ৬৫টি ছক্কা হাঁকিয়েছেন সূর্যবংশী। টি–টুয়েন্টি ক্রিকেটের ইতিহাসে কোনো টুর্নামেন্টে এটিই কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ২০১২ আইপিএলে ৫৯টি ছক্কা মেরে আগের রেকর্ডটি গড়েছিলেন ক্রিস গেইল।
Visit syntagm.co.za for more information.
২৬৬গেইল ৫৯টি ছক্কা মারতে খেলেছিলেন ৪৫৬ বল। আর সূর্যবংশী গেইলের রেকর্ড ভেঙে ৬৫টি ছক্কা মারলেন মাত্র ২৬৬ বলে!
২৪২.৮৫ স্ট্রাইক রেটচলতি মৌসুমে ১৫ ইনিংসে সূর্যবংশীর মোট রান ৬৮০। টি–টুয়েন্টি ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক টুর্নামেন্টে ২০০–এর বেশি স্ট্রাইক রেটে (২৪২.৮৫) ৬০০ রান করেছেন সূর্যবংশী। ২০২২ সালের টি–টুয়েন্টি ব্লাস্টে ১৯২.২৮ স্ট্রাইক রেটে ৬২৩ রান করে এত দিন এই তালিকার শীর্ষে ছিলেন দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো।
কাল ১২ টি ছক্কা মেরেছেন সূর্যবংশী৩৩৪.৪৮ স্ট্রাইক রেটএলিমিনেটরে সূর্যবংশী ৯৭ রানের ইনিংস খেলেছেন ৩৩৪.৪৮ স্ট্রাইক রেটে। আইপিএলের ইতিহাসে ৯০ বা তার বেশি রানের ইনিংসে এটিই সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ড।
১৬ বলকাল মাত্র ১৬ বলে ফিফটি করেন সূর্যবংশী। আইপিএলের প্লে-অফ বা নকআউট পর্বের ইতিহাসে এটি যৌথভাবে দ্রুততম ফিফটি। ২০১৪ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের সুরেশ রায়নাও ১৬ বলে ফিফটি করেছিলেন।
১২ ছক্কাএলিমিনেটরে মাত্র ২৯ বলের ইনিংসে ১২টি ছক্কা মারেন সূর্যবংশী। আইপিএলের এক ইনিংসে কোনো ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটি। এর আগেও তিনি একবার ১২টি ছক্কা মেরেছিলেন, সেটিও এসেছিল এই হায়দরাবাদের বিপক্ষেই।
তবে আইপিএলের প্লে-অফ বা নকআউট ম্যাচে এটিই এখন সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ২০২৩ সালে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে শুবমান গিল ১০টি ছক্কা মেরে এত দিন শীর্ষে ছিলেন।
যে কৌশলে বোলারদের পেটান সূর্যবংশী২৪ বলইনিংসের প্রথম ১০টি ছক্কা মারতে সূর্যবংশী খেলেছেন মাত্র ২৪ বল। আইপিএলে এত কম বলে ১০টি ছক্কা আর কেউ মারতে পারেননি। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে অপরাজিত ১৭৫ রানের সেই বিখ্যাত ইনিংসে প্রথম ১০টি ছক্কা মারতে গেইল খেলেছিলেন ২৭ বল।
৮ ছক্কাকাল ১২টি ছক্কার মধ্যে ৮টিই সূর্যবংশী মেরেছেন প্রথম পাওয়ারপ্লেতে। আইপিএলের ইতিহাসে পাওয়ারপ্লেতে এটিই সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এর আগে পাঁচজন ব্যাটসম্যান পাওয়ারপ্লেতে ৭টি করে ছক্কা মেরেছিলেন, যার মধ্যে চলতি মৌসুমে জয়পুরে সূর্যবংশীর নিজেরও একটি ইনিংস ছিল।
পাওয়ারপ্লের প্রথম ৬ ওভারেই সূর্যবংশী রান তুলেছেন ৪৯০৪৯০এই মৌসুমে শুধু পাওয়ারপ্লের প্রথম ৬ ওভারেই সূর্যবংশী রান তুলেছেন ৪৯০। ২০১৬ সালের আইপিএলে পাওয়ারপ্লেতে ডেভিড ওয়ার্নারের করা ৪৬৭ রানের রেকর্ড ভেঙেছেন এই কিশোর।
৩০০+আইপিএলের ৩০০–এর বেশি স্ট্রাইকরেটে সূর্যবংশী পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেছেন ৩ বার, যা আইপিএল ইতিহাসে সর্বোচ্চ।
তাজপুরের কিশোর যেভাবে আইপিএলের আকাশছোঁয়া বৈভব সূর্যবংশী হয়ে উঠলেন