সৈয়দ ওয়ালীউল্লাহর ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাস নিয়ে পাঠচক্রের আসর করেছে মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা। ২৩ মে সকালে মুরারিচাঁদ কলেজের পুকুরপাড়ে এটি অনুষ্ঠিত হয়।
Visit betsport.cv for more information.
বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ। তিনি আধুনিক বাংলা উপন্যাসে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, ধর্মীয় কুসংস্কার এবং মানুষের অন্তর্দ্বন্দ্ব অত্যন্ত গভীরভাবে তুলে ধরেছেন। তাঁর এমনই এক রচনা ‘চাঁদের অমাবস্যা’।
‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসে লেখক দেখিয়েছেন মানুষের মধ্যে চলা অন্তর্দ্বন্দ্ব, অপরাধবোধ, ভয় এবং সমাজের নীরব নিষ্ঠুরতা। আমাদের জীবনে এমন অনেক সময় আসে, যখন আমরা সত্যিটা জানি, তারপরও সত্য শিকার করতে ভয় পাই। সামাজিক চাপ ও নিজের দুর্বলতার কারণে প্রতিবাদ করতে ভয় পাই।
বন্ধু হৃদিতা সিনহা বলেন, ‘“চাঁদের অমাবস্যা” যেন আমাদের সমাজের সমসাময়িক বাস্তবতাকে শিকড় থেকে তুলে ধরেছে।’
বন্ধু শেখ সানজিদা রশীদ বলেন, ‘“চাঁদের অমাবস্যা” মানসিক টানাপোড়ন, অস্তিত্বের সংকট, বিবেকের যন্ত্রণা প্রকাশ না করতে পারার এক অদ্ভুত চিত্র আমাদের সামনে তুলে ধরে।’
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন বন্ধু অনুপ দাস, মেহেদী হাসান ও সৈয়দা তামান্না ইসলাম।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা
