রঙিন ফানুস

· Prothom Alo

=আশেপাশে দেখি কত প্রতিদিনই রঙ্গ
যোগ্যতার লড়াইয়ে ওঠানামার দ্বন্দ্ব;
কার বাড়ি কত স্কয়ার, কোন মডেলের গাড়ি?
এই নিয়ে গল্পটা জমে ওঠে ভারী।
কার আছে কত শাড়ি, কত রঙের চুড়ি,
এই নিয়ে ছোটে কত কথার ফুলঝুরি।
কার বাড়ির ফার্নিচার কোন দোকানের কেনা,
এসব নিয়ে চলে দেখি কত আনাগোনা।
কার মেকআপ কোন দেশের, কাকে মানায় কোন শেড;
এই নিয়ে বিজ্ঞজনে দেয় মত বেশ।
জীবনের মঞ্চে অনেকেই সাজে,
অভিনয় নয় সেটা বাস্তবতা বটে।
দিন শেষে আমাদের একটাই পরিচয়,
সৃষ্টির সেরা মানুষ আমরা, মনুষ্যত্বের হোক জয়।

Visit tr-sport.click for more information.

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

Read full story at source