শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজন। আজ নজরুলসংগীত ‘রুম ঝুম’-এর মাধ্যমে এই সিজনের যাত্রা শুরু হচ্ছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে এক বিশেষ সাংস্কৃতিক স্মারক হিসেবে চতুর্থ সিজনটি শুরু হচ্ছে। আজ সন্ধ্যা সাতটায় কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি।
‘রুম ঝুম’ গানটির মূল সুর অটোমান-তুর্কি লোকসংগীত ‘উস্কুদারা গিদের ইকেন’ থেকে নেওয়া, যা নজরুল গ্রহণ করে বাংলা বর্ষার কবিতায় রূপান্তর করেছিলেন। প্রজন্মের পর প্রজন্ম বাংলাদেশিরা এই গান গেয়ে এলেও এর দীর্ঘ ভ্রমণের কথা অনেকেরই অজানা ছিল। কোক স্টুডিও বাংলা চতুর্থ সিজন সেই সংগীত ঐতিহ্যকে আবার একত্রিত করে এই যাত্রাকে পূর্ণতা দিয়েছে।
Visit chickenroad-game.rodeo for more information.
গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশি শিল্পী মাহতিম শাকিব ও নুসরাত জাহান এবং সহযোগিতা করেছেন তুর্কি শিল্পী আলিফ হান্দে সেভগেল ও মোস্তফা ইপেক। এই গানের মাধ্যমেই কোক স্টুডিও বাংলার মঞ্চে মাহতিমের অভিষেক ও নুসরাতের নতুন কণ্ঠ হিসেবে যাত্রা শুরু হলো।
কোক স্টুডিও বাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চতুর্থ মৌসুমে আটটি গান থাকবে, যার প্রতিটি ভিন্ন ভিন্ন আবেগ ও সংগীত ধারার ওপর ভিত্তি করে তৈরি। কোক স্টুডিও বাংলায় নিজের অভিষেক সম্পর্কে মাহতিম শাকিব বলেন, ‘“রুম ঝুম”-এর অংশ হতে পারা আমার জন্য সত্যিই বিশেষ অভিজ্ঞতা। গানটি একটি সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকার বহন করে। কোক স্টুডিও বাংলা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে কালজয়ী সংগীতকে বর্তমান প্রজন্মের সঙ্গে সংযুক্ত করার মতো করে উপস্থাপন করা হচ্ছে এবং একই সঙ্গে এর মূল শিকড় ও ঐতিহ্যের প্রতি যথাযথ সম্মান ও নিবেদন বজায় রাখা হয়েছে।’
নুসরাত জাহান বলেন, ‘গানটি আমার কাছে অত্যন্ত ব্যক্তিগত ও ভীষণ অর্থবহ। গানটির সংগীত প্রযোজনা করেছেন শুভেন্দু ভাইয়া, যিনি ছোটবেলা থেকেই আমার ও আমার ভাই সাইফের মেন্টর ছিলেন। তাঁর সঙ্গে কাজ করা আমার কাছে একটি স্বপ্ন পূরণের মতো। কোক স্টুডিও বাংলার মাধ্যমে আমার সংগীতযাত্রা “রুম ঝুম”-এর মতো একটি গানের মাধ্যমে শুরু করাটা এই অভিজ্ঞতাকে আরও বিশেষ করে তুলেছে।’
কোক স্টুডিও বাংলার চতুর্থ মৌসুম আসছে২০২২ সালে কোক স্টুডিও বাংলা যাত্রা শুরুর পর বাংলা সংগীতের সঙ্গে বহির্বিশ্বের সংযোগ খুঁজে বের করার মাধ্যমে নিজেদের স্বকীয়তা তৈরি করেছে। কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. মঈন উল্লাহ চৌধুরী বলেন, ‘শতাব্দীপ্রাচীন একটি তুর্কি লোকজ সুর যখন বাংলা কবিতায় জায়গা করে নেয়, তখন এটি সংস্কৃতির অগ্রযাত্রাকেই তুলে ধরে। কোক স্টুডিও বাংলা সেই সত্যকেই সম্মান জানায়।’
