৭৯তম কান চলচ্চিত্র উৎসবে প্রথম লুকে নজর কাড়ার পর এবার আরও একবার ফ্যাশন দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। অনেকেই বলেছেন , গ্লোবাল গিফট গালায় তাঁর দ্বিতীয় লুকটি যেন পুরোনো হলিউড গ্ল্যামারের আধুনিক পুনর্জন্ম। রইল বিস্তারিত ...
Visit mchezo.co.za for more information.
অভিনয়ের পাশাপাশি গ্ল্যামার, ফিটনেস ও অনবদ্য স্টাইল সেন্সের কারণেও নিয়মিত আলোচনায় থাকেন লঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ। এবার সেই আবেদন ছড়িয়ে দিলেন কান চলচ্চিত্র উৎসবের লালগালিচাতেও। ফ্রেঞ্চ রিভিয়ারার মোহনীয় আবহে জ্যাকুলিন বেছে নিয়েছিলেন ব্রিটিশ ডিজাইনার রিচার্ড কুইনের স্প্রিং/সামার ২০২৬ কালেকশনের একটি চোখ ধাঁধানো গাউন। তাঁর এই হলিউড-অনুপ্রাণিত লুক ও অভিজাত স্টাইলিং ফ্যাশনপ্রেমীদের মধ্যে নতুন করে আলোচনা তৈরি করেছে। গ্লোবাল গিফট গালায় উপস্থিত হয়ে জ্যাকুলিন যেন ফিরিয়ে আনলেন পুরোনো হলিউড গ্ল্যামারের আবহ। স্ট্র্যাপলেস গাউনটির মূল আকর্ষণ ছিল আইভরি রঙের করসেট-স্টাইল বডিস। আর উপরের অংশে থাকা ব্ল্যাক ভেলভেট সুইটহার্ট নেকলাইন পুরো লুকে যোগ করেছে রাজকীয় আবেদন। নজর কেড়েছে বিশাল ব্ল্যাক ভেলভেট বো এবং মাঝখানে বসানো ভাস্কর্যের মতো তৈরি সাদা গোলাপ। গাউনের নিচের অংশে ছিল গ্লসি বাটার ইয়েলো সাটিন স্কার্ট, যেখানে প্লিটেড ও ড্রেপড ডিটেইলিংয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে অ্যাসিমেট্রিক্যাল সিলুয়েট। এই গ্ল্যামারাস লুককে আরও পরিপূর্ণ করেছে হাতে পড়া কালো অপেরা গ্লভস। শোভা বাড়িয়েছে স্লিক হাই বান হেয়ারস্টাইল । খ্যাতনামা জুয়েলারি ডিজাইনার মহেশ নোটানদাসের মুক্তার গয়না পরেছেন সঙ্গে । এই পার্ল নেকপিস ও দুল স্টাইলিংয়ে এনে দিয়েছে রাজকীয় আবেদন ।