জাপানের সঙ্গে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ বৃহস্পতিবার রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Visit betsport.cv for more information.
গত ফেব্রুয়ারিতে জাপান সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের ‘প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর’ শীর্ষক এই চুক্তি সই হয়েছিল। সরঞ্জাম সরবরাহ, প্রযুক্তি হস্তান্তর ও যৌথ গবেষণার সুযোগ সৃষ্টির মাধ্যমে বিশেষায়িত প্রতিরক্ষা চুক্তি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এ ছাড়া বৈঠকে ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট অন এস্টাবলিস্টমেন্ট অব ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স (আইবিসিএ) স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
আইবিসিএ হলো একটি বৈশ্বিক জোট, যা ২০০৩ সালের এপ্রিল মাসে বাঘ, সিংহ, চিতাসহ সাতটি প্রধান বৃহৎ বিড়াল প্রজাতি সংরক্ষণের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে জাতিসংঘ সদস্যভুক্ত ২৪টি দেশ এর সদস্য।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে বৈঠকে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১৭ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরা হয়। এ সময়ে মন্ত্রিসভার সাতটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ।
জাপানের সঙ্গে সই প্রতিরক্ষা চুক্তি সক্ষমতা বাড়াবে, প্রশ্ন সময় নিয়ে