সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে ১৩ থেকে ২০ গ্রেডের ৪ ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ২৭। আবেদনের শেষ তারিখ ২০ জুন ২০২৬।
চাকরির বিবরণ
১. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০৪
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল
(গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।
Visit rouesnews.click for more information.
জীবন বীমা করপোরেশন নেবে ১০০ জন, হোম অফিসের সুযোগ, আবেদন শেষ ৩১ মে২. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে ‘স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট’–এ উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল
(গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।
৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ০৭
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল
(গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৪. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১৫
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল
(গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।
বয়সসীমা
১ মে ২০২৬ তারিখে ১৮-৩২ বছর হতে হবে।
**১ ও ৩ নম্বর পদে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের নিয়ম
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা https://moca.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।
আবেদন ফি
১ থেকে ৩ নম্বর পদের আবেদন ফি: ১১২ টাকা (সার্ভিস চার্জসহ);
৪ নম্বর পদের আবেদন ফি: ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)।
**সব গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য আবেদন ফি: ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)
আবেদনের সময়সীমা
আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২১ মে ২০২৬, সকাল ১০টা।
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২০ জুন ২০২৬, বিকেল ৪টা।
বিস্তারিত দেখুন https://url-shortener.me/MBZ6 এই ঠিকানায়।
