চলছে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচিত্র উৎসব। তারকাদের উপস্থিতি এবং চলচ্চিত্রপ্রেমীদের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে ফ্রান্সের সমুদ্রতীরবর্তী শহর কান। চলচ্চিত্র তারকাদের লালগালিচায় আভিজাত্যপূর্ণ পোশাক, আত্মবিশ্বাসী উপস্থিতি এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিপূর্ণ হচ্ছে অনুষ্ঠানস্থল। চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী, প্রযোজক এবং বিভিন্ন দেশের সংস্কৃতিবিষয়ক ব্যক্তিত্বদের উপস্থিতিতে উৎসব যেন হয়ে উঠেছে বৈশ্বিক চলচ্চিত্র মিলনমেলা। গতকাল বাংলাদেশ সময় রাত ১১টার দিকে লালগালিচায় হাজির হয়েছিলেন তারকারা।
Visit newssport.cv for more information.
চীনা গং লি দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছেন। সৌরভ দাশ প্রশংসিত ইথিওপিয়ান–আইরিশ অভিনেত্রী রুথ নেগা। সৌরভ দাশ মার্কিন অভিনেত্রী, মডেল ও প্রযোজক ডাকোটা জনসন। সৌরভ দাশলালগালিচায় হলিউডের আলোচিত অভিনয়শিল্পী ডেমি মুর। সৌরভ দাশলায়লা বেখতি একজন প্রখ্যাত ফরাসি অভিনেত্রী এবং বিলাসবহুল গয়না প্রস্তুতকারক প্রতিষ্ঠান শমের ‘ফ্রেন্ড অব দ্য মেসন’ শুভেচ্ছাদূত। সৌরভ দাশআলজেরিয়ার অলিম্পিক বক্সিং চ্যাম্পিয়ন ইমান খেলিফ কান চলচ্চিত্র উৎসবে একটি বিশেষভাবে তৈরি শ্যানেল পোশাক পরে আত্মপ্রকাশ করেন, যা ছিল হাই-ফ্যাশনের এক নতুন মেলবন্ধন। সৌরভ দাশকানের লালগালিচায় ঝলক দেখালেন কারালালগালিচায় আভিজাত্যপূর্ণ পোশাকে এক তারকা। সৌরভ দাশ