মধু কি সত্যিই সব রোগের মহৌষধ, বিজ্ঞান কী বলে

· Prothom Alo

আপনি হয়তো প্রতিদিন সকালে রুটির সঙ্গে, কিংবা চায়ে চিনির বদলে এক চামচ মধু খাচ্ছেন। হয়তো ভাবছেন, মধু তো একেবারে খাঁটি প্রাকৃতিক জিনিস, চিনির চেয়ে নিশ্চয়ই অনেক স্বাস্থ্যকর! শত শত বছর ধরে পৃথিবীর নানা প্রান্তে মধু ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু বিজ্ঞানের কষ্টিপাথরে যাচাই করলে মধুর আসল রূপটা কেমন দাঁড়ায়? আপনি কি সত্যিই মধুর স্বাস্থ্যগুণের কথা ভেবে নিজেকে সান্ত্বনা দিচ্ছেন? চলুন, আজ বিজ্ঞানের চোখে মধুর আসল গুণাগুণ মেপে দেখি।

অনেকেই মনে করেন, সাদা চিনির চেয়ে মধু বেশি স্বাস্থ্যকর

মধু মূলত উদ্ভিদের ফুলের নির্যাস, যা মৌমাছিরা নিজেদের মতো করে ঘন করে তৈরি করে। এর বেশিরভাগ জুড়েই থাকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ নামে সরল শর্করা। অনেকেই মনে করেন, সাদা চিনির চেয়ে মধু বেশি স্বাস্থ্যকর। কারণ এটি কম প্রক্রিয়াজাত এবং এটি খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে লাফিয়ে বাড়ে না। কিন্তু মধু আসলেই অন্যান্য শর্করার চেয়ে স্বাস্থ্যকর কি না, তা পুরোপুরি নির্ভর করে মৌমাছিরা ঠিক কোন ফুল থেকে নির্যাস সংগ্রহ করেছে তার ওপর।

Visit mwafrika.life for more information.

মধুতে এমন কী আছে, যার ফলে মধু পচে না?
মধু মূলত উদ্ভিদের ফুলের নির্যাস, যা মৌমাছিরা নিজেদের মতো করে ঘন করে তৈরি করে। এর বেশিরভাগ জুড়েই থাকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ নামে সরল শর্করা।

চিনি ও মধুর মধ্যে তুলনা করতে হলে আমাদের গ্লাইসেমিক ইনডেক্স বা জিআইয়ের সাহায্য নিতে হবে। জিআই দিয়ে মাপা হয়, কোনো খাবার কত দ্রুত আমাদের রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়। সাধারণ সাদা বা রিফাইন্ড চিনির জিআই হলো ৬৫। অন্যদিকে মধুর জিআই নির্ভর করে এর উৎসের ওপর। যেমন, মধ্যপ্রাচ্যের সিদর গাছের ফুলের মধুর জিআই মাত্র ৩২। আবার গ্রিসের থাইম ফুলের মধুর জিআই ৮৫ পর্যন্ত হতে পারে!

এই পার্থক্যের মূল কারণ, মধুতে থাকা গ্লুকোজ ও ফ্রুক্টোজের অনুপাত। গ্লুকোজ খুব দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়ায়, কিন্তু ফ্রুক্টোজ বাড়ায় না। সাদা চিনির জিআই সবসময় একই থাকে, কারণ এতে গ্লুকোজ ও ফ্রুক্টোজ সমান অনুপাতে মিলে সুক্রোজ হিসেবে থাকে। কিছু মধুর জিআই কম হওয়ার আরেকটি কারণ হলো, এগুলোতে ফেনোলিক অ্যাসিড ও ফ্ল্যাভোনয়েডের মতো চমৎকার কিছু উপাদান থাকে, যা আমাদের অন্ত্রে গ্লুকোজ শোষণের হার কমিয়ে দেয়। এ ছাড়া এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে, যা ক্যানসার বা হৃদ্‌রোগের ঝুঁকি কিছুটা কমায়। তবে সত্যি বলতে, এই অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়ার জন্য প্রচুর মধু খাওয়ার চেয়ে তাজা ফলমূল বা শাকসবজি খাওয়াই বেশি বুদ্ধিমানের কাজ!

মধুবাজের মধু চুরি
গ্লুকোজ খুব দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়ায়, কিন্তু ফ্রুক্টোজ বাড়ায় না। সাদা চিনির জিআই সবসময় একই থাকে, কারণ এতে গ্লুকোজ ও ফ্রুক্টোজ সমান অনুপাতে মিলে সুক্রোজ হিসেবে থাকে।

কাঁচা মধু বনাম বাজারের মধু

বাজারের প্রক্রিয়াজাত মধুর চেয়ে স্থানীয় খামার বা গ্রাম থেকে সরাসরি সংগ্রহ করা কাঁচা মধু বেশি স্বাস্থ্যকর। কারণ, প্রক্রিয়াজাত বা পাস্তুরিত করার সময় তাপের কারণে মধুর অনেক উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট নষ্ট হয়ে যায়। তবে কাঁচা মধুর একটি ছোট্ট বিপদও আছে। এতে ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম নামে একধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে, যা বটুলিনাম টক্সিন নামে এক ভয়ংকর নিউরোটক্সিন তৈরি করে। এই টক্সিন মাংসপেশি অবশ করে দেয়। এই কারণে এটি রূপচর্চায় বোটক্স চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি ১ বছরের কম বয়সী শিশুদের জন্য মারাত্মক হতে পারে। তাই ছোট শিশুদের কখনোই মধু খাওয়ানো উচিত নয়।

খাঁটি মধু চিনতে চাইলে রঙের দিকে খেয়াল রাখতে পারেন

অন্যদিকে, বাজারে বিক্রি হওয়া অনেক বাণিজ্যিক মধুতে আবার সস্তার চিনির সিরা মেশানো থাকে। এমনকি কিছু মধুতে যৌনশক্তি বর্ধক ওষুধের রাসায়নিক উপাদানও পাওয়া গেছে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ! তাই খাঁটি মধু চিনতে চাইলে রঙের দিকে খেয়াল রাখতে পারেন। সাধারণত গাঢ় রঙের মধুতে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশি থাকে।

পোকামাকড় কীভাবে বোঝে কোন ফুলে মধু আছে
কাঁচা মধুতে ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম নামে একধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে, যা বটুলিনাম টক্সিন নামে এক ভয়ংকর নিউরোটক্সিন তৈরি করে। এই টক্সিন মাংসপেশি অবশ করে দেয়।

সর্দি-কাশি ও ক্ষত নিরাময়ে মধু!

লোকমুখে প্রচলিত আছে, স্থানীয় মধু খেলে নাকি অ্যালার্জির সমস্যা কমে। এর পেছনের যুক্তি হলো, মধুতে থাকা সামান্য পরাগরেণু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। কিন্তু এটি একেবারেই একটি ভুল ধারণা বা মিথ! কারণ, অ্যালার্জি হয় মূলত বাতাসে ওড়া পরাগরেণুর কারণে, মৌমাছির আনা রেণুর কারণে নয়।

তবে হ্যাঁ, সর্দি-কাশি বা গলাব্যথায় মধু কিন্তু দারুণ কাজ করে। ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশনে গলা খুসখুস করলে মধু দারুণ উপকারে আসে। গবেষণায় দেখা গেছে, শিশুদের কাশির উপসমে সাধারণ কাশির ওষুধের মতোই কার্যকর মধু। লেবু-আদার চায়ের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে খেলে গলার কতটা আরাম হয়, তা তো আমরা সবাই জানি!

সর্দি-কাশি বা গলাব্যথায় মধু কিন্তু দারুণ কাজ করে

ক্ষত সারাতেও মধুর জাদুকরী ক্ষমতা রয়েছে। চিকিৎসাবিজ্ঞানে ক্ষত ড্রেসিং করার জন্য ‘মেডিকেল-গ্রেড মানুকা মধু’ ব্যবহার করা হয়। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মানুকা চা-গাছের ফুল থেকে তৈরি এই মধুতে মিথাইলগ্লাইক্সাল নামে শক্তিশালী অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান থাকে, যা যেকোনো ভয়ংকর সংক্রমণ দূর করতে পারে।

মৌমাছি মধুতে আটকায় না কেন
গবেষণায় দেখা গেছে, শিশুদের কাশির উপসমে সাধারণ কাশির ওষুধের মতোই কার্যকর মধু। লেবু-আদার চায়ের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে খেলে গলার কতটা আরাম হয়, তা তো আমরা সবাই জানি!

তবে সব মধু কিন্তু উপকারী নয়! নেপাল ও তুরস্কের রডোডেনড্রন ফুলের নির্যাস থেকে তৈরি মধু খেলে মানুষের ম্যাড হানি ডিজিজ হতে পারে। এটি খেলে মানুষের মাথা ঘোরে, বমি হয় এবং মাতালের মতো উদ্ভট আচরণ করে। ইতিহাসের পাতায় এই মধু জীবাণু অস্ত্র হিসেবে ব্যবহারের প্রমাণও রয়েছে! ৬৫ খ্রিষ্টপূর্বাব্দে উত্তর আনাতোলিয়ার পন্টাস রাজ্যের শাসক মিথ্রিডেটস সিক্সথ ইউপেটর তাঁর শত্রু রোমান সৈন্যদের চলার পথে কৌশলে এই মধুর চাক রেখে দিয়েছিলেন। রোমান সৈন্যরা লোভে পড়ে সেই মধু খেয়ে যখন দিগ্বিদিক জ্ঞান হারিয়ে পড়ে ছিল, তখন তাদের কচুকাটা করা হয়েছিল!

মোদ্দা কথা, চিনির চেয়ে মধু যে জাদুকরীভাবে অনেক বেশি স্বাস্থ্যকর, তা হয়তো নয়। তবে এটি আমাদের জিভকে আনন্দ দেয়, সর্দি-কাশিতে ওষুধ হিসেবে দারুণ কাজ করে এবং চিনির চেয়ে কিছুটা হলেও নিরাপদ। আর পরিমিত পরিমাণে নিজের চেনা খাঁটি মধু খেলে অন্তত রোমান সৈন্যদের মতো বেঘোরে প্রাণ হারাতে হবে না!

সূত্র: নিউ সায়েন্টিস্টখাবার নিয়ে কিছু মজার বিজ্ঞান

Read full story at source