দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব ও শিশুমৃত্যুর ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, শিশুদের টিকা থেকে বঞ্চিত করাটা অমানবিক অপরাধ। তিনি দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তির দাবি জানান। মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জি এম কাদের এসব কথা বলেন।
দেশে প্রতিদিন হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যু বাড়ছে উল্লেখ করে বিবৃতিতে জি এম কাদের বলেন, প্রতিরোধযোগ্য একটি রোগে বিপুলসংখ্যক শিশুর মৃত্যু কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সময়মতো টিকা নিশ্চিত করতে ব্যর্থতা, দায়িত্বে অবহেলা কিংবা সমন্বয়হীনতা—যে কারণেই এ পরিস্থিতি সৃষ্টি হয়ে থাকুক না কেন, তার দায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বহন করতে হবে।
Visit freshyourfeel.org for more information.
বিবৃতিতে জি এম কাদের হামে শিশুমৃত্যুর ঘটনার নিন্দা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কঠোর শাস্তির দাবি জানান।
জি এম কাদের বলেন, বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, হাসপাতালগুলোয় এ ধরনের রোগের যথাযথ চিকিৎসা অপর্যাপ্ত। শিশুমৃত্যুর সংখ্যা বৃদ্ধির এটাও একটা কারণ। জরুরি ভিত্তিতে এ–সংক্রান্ত চিকিৎসার সুবিধা বাড়ানোর ব্যবস্থা করা অপরিহার্য। সরকারকে সেই বিষয়টিতে বিশেষ নজর দিতে হবে।
