প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। এ কার্যক্রমের আওতায় ২০২৩ সালের ০৯ মে ময়মনসিংহ নগরের রয়েল মিডিয়া কলেজ মিলনায়তনে মাদকবিরোধী এক সভা অনুষ্ঠিত হয়। প্রথম আলো ট্রাস্টের আয়োজনে এই সভায় পরামর্শ দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের উপরিচালক মো. খোরশেদ আলম ও পরিদর্শক মো. কবীরুল হাসান। উক্ত সভা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
Visit betsport.cv for more information.
সভায় দেশের তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে এক বিশেষ দিকনির্দেশনা দিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. খোরশেদ আলম। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘বর্তমানে সংঘটিত হওয়া সামাজিক অপরাধগুলোর প্রায় ৮০ শতাংশই ঘটছে মাদকের প্রভাবে।’
উপপরিচালক তার বক্তব্যে আরও বলেন, ‘কম বয়সে শিক্ষার্থীরা নানামুখী প্রলোভনের সম্মুখীন হয়। বিশেষ করে এক শ্রেণির মানুষ সুকৌশলে তরুণদের অন্ধকারের পথে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এ সময় বন্ধু-বান্ধবের প্ররোচনায় অনেকেই মাদকের নেশায় জড়িয়ে পড়ে, যা জীবনের অপূরণীয় ক্ষতি ডেকে আনে। সুতরাং আমাদের সকলকে এ বিষয়ে সচেতন হতে হবে।’
