অধিকাংশ ক্ষেত্রে আপনিই আপনার ভাগ্যনিয়ন্ত্রক। গ্রহ-নক্ষত্রের প্রভাব জীবনে ভূমিকা রাখলেও আপনার সিদ্ধান্ত ও কর্মই চূড়ান্ত পরিণতি নির্ধারণ করে। সাহস, ধৈর্য ও সঠিক মানসিকতা আপনাকে যেকোনো পরিস্থিতিতে এগিয়ে নিয়ে যেতে পারে। প্রতি শনিবার ‘এ সপ্তাহের রাশিফল’ লিখছেন জ্যোতিষী চিন্ময় বড়ুয়া
এ সপ্তাহের রাশিফল (৯ মে-১৫ মে ২০২৬)
Visit extonnews.click for more information.
মেষ রাশি
মেষ রাশিএ সপ্তাহে প্রেম, সৃজনশীলতা, আত্মপ্রকাশ ও ব্যক্তিগত আনন্দের বিষয়গুলো জীবনে বেশি গুরুত্ব পেতে পারে। অনেক দিন ধরে যে বিষয়গুলো আপনাকে ভেতর থেকে আনন্দ দেয়, সেগুলোর দিকে আবার মনোযোগ বাড়বে। প্রেমের সম্পর্কে আবেগ ও আকর্ষণ বৃদ্ধি পেতে পারে, আর অবিবাহিতদের জীবনে নতুন কারও আগমনও হতে পারে। যাঁরা পড়াশোনা, মিডিয়া, কনটেন্টসহ সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত, তাঁরা নতুন আইডিয়া ও অনুপ্রেরণা অনুভব করবেন। নিজের প্রতিভা অন্যদের সামনে তুলে ধরার সুযোগও আসতে পারে, ফলে আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে।
একই সঙ্গে এই সপ্তাহে কাজ ও ক্যারিয়ার নিয়ে ব্যস্ততা থাকবে। দায়িত্ব বাড়লেও নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ পাবেন। অফিস বা ব্যবসায় এমন কিছু পরিস্থিতি আসতে পারে যেখানে আপনার সিদ্ধান্ত ও নেতৃত্ব অন্যদের নজরে পড়বে। সপ্তাহের মাঝামাঝি বন্ধু, পরিচিত বা সামাজিক যোগাযোগ থেকে আয়ের সুযোগ আসতে পারে এবং কোনো পুরোনো পরিকল্পনা বাস্তবায়নের পথ খুলতে পারে। আর্থিক অবস্থাও ধীরে ধীরে শক্তিশালী হবে।
তবে সপ্তাহের শেষ দিকে মানসিক ক্লান্তি বা অতিরিক্ত চিন্তা কিছুটা বাড়তে পারে। অনেক বিষয় নিয়ে একসঙ্গে ভাবার কারণে মাথায় চাপ অনুভব করতে পারেন। খরচের দিকেও সতর্ক থাকা ভালো, কারণ হঠাৎ কিছু অপ্রয়োজনীয় ব্যয় হতে পারে। নিজের শরীর ও ঘুমের প্রতি যত্ন নেওয়া জরুরি।
বৃষ রাশি
বৃষ রাশিপরিবার, ব্যক্তিগত জীবন ও মানসিক স্বস্তির বিষয়গুলো আপনার জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব পেতে পারে। বাড়ির পরিবেশে কিছু পরিবর্তন, নতুন পরিকল্পনা বা পরিবারের কারও জন্য বাড়তি দায়িত্ব আসতে পারে। কেউ কেউ বাসস্থান, সম্পত্তি বা ঘর সাজানো নিয়ে ভাবতে পারেন। একই সঙ্গে ভেতরে–ভেতরে নিরাপত্তা ও স্থায়িত্বের অনুভূতি খুঁজবেন। কাজের ব্যস্ততার মধ্যেও কাছের মানুষদের সঙ্গে সময় কাটানোর ইচ্ছা বাড়বে এবং পরিবারের সমর্থন মানসিকভাবে অনেক শক্তি দেবে।
ক্যারিয়ার ও ভবিষ্যৎ নিয়ে এই সপ্তাহে গুরুত্বপূর্ণ কিছু ভাবনা আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়বে এবং অনেকেই আপনার ওপর নির্ভর করতে শুরু করবে।
অফিসে বা ব্যবসায় নতুন সুযোগ, গুরুত্বপূর্ণ যোগাযোগ বা ঊর্ধ্বতনদের নজরে আসার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের মাঝামাঝি সময়ে আর্থিক লাভের সুযোগও তৈরি হতে পারে, বিশেষ করে পরিচিত মানুষ বা নেটওয়ার্কের মাধ্যমে। দীর্ঘদিনের কোনো ইচ্ছা বা পরিকল্পনা বাস্তবায়নের দিকেও অগ্রগতি হতে পারে।
তবে ভেতরে–ভেতরে মাঝেমধ্যে একটু ক্লান্তি বা মানসিক চাপ অনুভব করতে পারেন। ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা বা সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা আপনাকে কিছুটা অস্থির করতে পারে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে স্থিরতা থাকবে, তবে আবেগ প্রকাশে একটু ধৈর্য রাখা ভালো। সপ্তাহের শেষ দিকে নিজের জন্য কিছু সময় বের করা, বিশ্রাম নেওয়া এবং মানসিকভাবে হালকা থাকার চেষ্টা করা জরুরি হবে।
মিথুন রাশি
মিথুন রাশিযোগাযোগ, নতুন পরিচয়, ছোট ভ্রমণ ও নিজের চিন্তাভাবনা প্রকাশ করার বিষয়গুলো আপনার জীবনে বিশেষ গুরুত্ব পেতে পারে। আগের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে পারবেন এবং আশপাশের মানুষও আপনার মতামতকে গুরুত্ব দেবে। নতুন কোনো কাজ, প্রজেক্ট বা শেখার সুযোগ সামনে আসতে পারে। যাঁরা মিডিয়া, মার্কেটিং, লেখালেখি, অনলাইন কাজ বা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁদের জন্য সময়টা বিশেষভাবে ইতিবাচক। কাছের মানুষ, বন্ধু বা ভাইবোনের মাধ্যমে গুরুত্বপূর্ণ কোনো খবর বা সুযোগও আসতে পারে।
একই সঙ্গে এই সপ্তাহে ভেতর থেকে অনেক কিছু বদলানোর অনুভূতি কাজ করবে। কিছু পুরোনো দুশ্চিন্তা, মানসিক চাপ বা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আপনাকে গভীরভাবে ভাবাতে পারে। তবে ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন, কোন বিষয়গুলো ছেড়ে সামনে এগিয়ে যাওয়া দরকার। সপ্তাহের মাঝামাঝি সময়ে ভাগ্য ও সুযোগের দিকটা অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। দূরের যোগাযোগ, পড়াশোনা, ভ্রমণ বা নতুন অভিজ্ঞতা থেকে ইতিবাচক ফল আসতে পারে। নিজের চিন্তার পরিধিও আগের তুলনায় অনেক বড় হয়ে উঠবে।
কাজ ও ক্যারিয়ারের দিক থেকেও সপ্তাহের শেষ ভাগ গুরুত্বপূর্ণ। নতুন দায়িত্ব, কাজের প্রশংসা বা ভবিষ্যতের জন্য ভালো কোনো সুযোগের ইঙ্গিত মিলতে পারে। তবে সবকিছু একসঙ্গে সামলাতে গিয়ে ক্লান্তি বাড়তে পারে, তাই বিশ্রাম ও মানসিক শান্তির দিকে খেয়াল রাখা জরুরি। সম্পর্কের ক্ষেত্রেও আপনি আগের তুলনায় বেশি খোলামেলা হবেন, ফলে ভুল–বোঝাবুঝি দূর করার সুযোগ তৈরি হবে।
কর্কট রাশি
কর্কট রাশিঅর্থ, পরিবার ও নিজের মূল্যবোধ নিয়ে চিন্তা অনেক বেশি গুরুত্ব পেতে পারে। আয় বাড়ানোর নতুন উপায়, সঞ্চয় বা ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে পরিকল্পনা মাথায় আসবে। কেউ কেউ নতুন ইনকাম সোর্স, পার্টটাইম কাজ বা ব্যবসায়িক সুযোগ নিয়ে ভাবতে পারেন। একই সঙ্গে নিজের কথাবার্তা ও সিদ্ধান্তের মাধ্যমে অন্যদের ওপর প্রভাব ফেলতে পারবেন। পরিবারের কারও সঙ্গে গুরুত্বপূর্ণ আর্থিক আলোচনা হতে পারে, আর আপনার বাস্তব চিন্তাভাবনা এই সময়ে অনেক কাজে আসবে।
সম্পর্ক ও ব্যক্তিগত জীবনের দিক থেকেও সপ্তাহটি গুরুত্বপূর্ণ। কাছের মানুষ বা সঙ্গীর সঙ্গে এমন কিছু কথা হতে পারে, যা আপনাদের সম্পর্ককে আরও গভীর করবে। তবে আবেগের ওঠানামাও থাকবে, তাই ছোটখাটো বিষয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া না দেখানো ভালো। সপ্তাহের মাঝামাঝি সময়ে কিছু মানসিক চাপ বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। হঠাৎ খরচ বা অনিশ্চয়তার অনুভূতি আপনাকে ভেতর থেকে একটু অস্থির করতে পারে, তবে ধীরে ধীরে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে চলে আসবে।
সপ্তাহের শেষ দিকে ভাগ্য ও সুযোগের দিকটা অনেকটাই ইতিবাচক হয়ে উঠবে। দূরের যোগাযোগ, পড়াশোনা, ভ্রমণ বা নতুন কোনো পরিকল্পনা থেকে ভালো ফলের ইঙ্গিত রয়েছে। আধ্যাত্মিক বা ধর্মীয় বিষয়ে আগ্রহও বাড়তে পারে, যা মানসিক শান্তি এনে দেবে।
সিংহ রাশি
সিংহ রাশিব্যক্তিত্ব, আত্মবিশ্বাস ও জীবনের দিকনির্দেশনা নিয়ে আপনি অনেক বেশি সচেতন হয়ে উঠতে পারেন। মানুষ আপনার উপস্থিতি আলাদা করে অনুভব করবে এবং আপনি নিজেও নিজের গুরুত্ব নতুনভাবে উপলব্ধি করবেন। নতুন কিছু শুরু করার ইচ্ছা বাড়বে—হোক সেটা ব্যক্তিগত পরিবর্তন, নতুন পরিকল্পনা বা নিজের ইমেজ নিয়ে কাজ করা। যাঁরা নেতৃত্বের জায়গায় আছেন বা সবার সামনে কাজ করেন, তাঁরা এই সময়ে বেশি প্রশংসা ও গুরুত্ব পেতে পারেন। আপনার ভেতরের সাহস ও আত্মপ্রকাশের শক্তি আগের তুলনায় অনেক বেশি থাকবে।
একই সঙ্গে কাজ, প্রতিযোগিতা ও দৈনন্দিন দায়িত্বের চাপও কিছুটা বাড়তে পারে। অনেক কিছু একসঙ্গে সামলাতে গিয়ে ক্লান্তি আসতে পারে, তবে আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন, কীভাবে নিজের অবস্থান শক্ত করতে হয়। অফিস বা ব্যবসায় এমন কিছু পরিস্থিতি আসতে পারে, যেখানে আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। বিরোধপূর্ণ পরিবেশ বা প্রতিদ্বন্দ্বীদের মাঝেও আপনি শেষ পর্যন্ত নিজের জায়গা ধরে রাখতে পারবেন। স্বাস্থ্য ও বিশ্রামের দিকে একটু বেশি খেয়াল রাখা জরুরি। কারণ, অতিরিক্ত চাপ শরীর ও মনের ওপর প্রভাব ফেলতে পারে।
সম্পর্কের ক্ষেত্রেও সপ্তাহটি গুরুত্বপূর্ণ। কাছের মানুষ বা সঙ্গীর সঙ্গে নতুন বোঝাপড়া তৈরি হতে পারে, আবার কিছু ক্ষেত্রে অহংকার বা জেদের কারণে দূরত্বও তৈরি হতে পারে। সপ্তাহের শেষ দিকে আবেগ কিছুটা গভীর হবে এবং ভবিষ্যৎ নিয়ে বাস্তবভাবে ভাবার প্রবণতা বাড়বে। অর্থ বা যৌথ দায়িত্ব সম্পর্কেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে।
কন্যা রাশি
কন্যা রাশিএ সপ্তাহে বিদেশ, দূরের যোগাযোগ বা বাইরে যাওয়া–সংক্রান্ত কোনো বিষয় আপনার মনে বেশি গুরুত্ব পেতে পারে। কারও কারও ক্ষেত্রে বিদেশে পড়াশোনা, কাজ বা ভ্রমণ নিয়ে নতুন আলোচনা শুরু হতে পারে, আবার কেউ পুরোনো কোনো পরিকল্পনা নিয়ে নতুনভাবে ভাবতে পারেন। দূরের কোনো মানুষ বা অনলাইন যোগাযোগ থেকেও গুরুত্বপূর্ণ খবর আসার সম্ভাবনা আছে। একই সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়ে একটু গভীরভাবে চিন্তা করার প্রবণতা বাড়বে, এবং অনেক বিষয় আপনি নীরবে পর্যবেক্ষণ করতে চাইবেন। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে–ভেতরে আপনি অনেক হিসাব-নিকাশ করবেন।
প্রেম, পড়াশোনা ও সৃজনশীল কাজের ক্ষেত্রে সপ্তাহটা বেশ উষ্ণ ও প্রাণবন্ত। কারও প্রতি আকর্ষণ বাড়তে পারে, কিংবা সম্পর্কের মধ্যে নতুন আবেগ কাজ করতে পারে। যাঁরা পড়াশোনা বা সৃজনশীল কাজে যুক্ত, তাঁদের মাথায় নতুন আইডিয়া আসবে এবং আত্মবিশ্বাসও আগের তুলনায় বেশি থাকবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে কাজের চাপ বাড়লেও আপনি সেটা দক্ষতার সঙ্গে সামলাতে পারবেন। প্রতিযোগিতা বা বিরোধপূর্ণ পরিস্থিতিতে শেষ পর্যন্ত আপনার পক্ষেই ফল যেতে পারে। তবে নিজের শরীরের দিকে খেয়াল রাখা দরকার, বিশেষ করে ঘুম, খাদ্যাভ্যাস ও মানসিক চাপের ব্যাপারে।
সম্পর্কের দিক থেকেও সময়টা গুরুত্বপূর্ণ। কাছের মানুষ বা সঙ্গীর সঙ্গে এমন কিছু কথা হতে পারে, যা আপনাদের সম্পর্ককে আরও গভীর করবে। তবে অতিরিক্ত বিশ্লেষণ বা সবকিছু নিয়ে বেশি ভাবার অভ্যাস ছোটখাটো ভুল–বোঝাবুঝি তৈরি করতে পারে। সপ্তাহের শেষ দিকে আবেগ কিছুটা বেশি কাজ করবে, তাই সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নিয়ে ভাবা ভালো।
তুলা রাশি
তুলা রাশিবিনিয়োগ, ব্যবসা ও লাভের বিষয়গুলো আপনার জন্য বিশেষ গুরুত্ব পেতে পারে। নতুন কোনো আয়ের উৎস নিয়ে ভাবনা শুরু হতে পারে, কিংবা আগে করা কোনো পরিকল্পনা থেকে এখন লাভের ইঙ্গিত দেখা যেতে পারে। ব্যবসায়িক যোগাযোগ বাড়বে এবং পরিচিত কারও মাধ্যমে উপকারী সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। যাঁরা অনলাইন, ক্রিয়েটিভ বা টিমভিত্তিক কাজের সঙ্গে যুক্ত, তাঁরা নতুন ক্লায়েন্ট, প্রজেক্ট বা আর্থিক সুযোগ পেতে পারেন। ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় বা বড় কোনো ইনভেস্টমেন্ট নিয়ে চিন্তাও মাথায় আসতে পারে।
একই সঙ্গে পরিবার, ব্যক্তিগত স্বস্তি ও মানসিক শান্তির বিষয়গুলোও এই সপ্তাহে আপনাকে প্রভাবিত করবে। বাড়ির পরিবেশ বা কাছের মানুষের আচরণ নিয়ে একটু বেশি ভাবতে পারেন। মাঝেমধ্যে মনে হতে পারে কিছু সময় নিজের মতো করে কাটানো দরকার। ঘর, সম্পত্তি বা বাসস্থান–সংক্রান্ত কোনো পরিকল্পনা নিয়েও আলোচনা হতে পারে। পরিবারের কারও জন্য বাড়তি দায়িত্ব নিতে হতে পারে, তবে আপনি সেটা ধৈর্যের সঙ্গে সামলে নিতে পারবেন।
সপ্তাহের মাঝামাঝি থেকে আপনার ভেতরের চাপ ধীরে ধীরে কমতে শুরু করবে। প্রেম, সম্পর্ক ও সৃজনশীলতার জায়গায় নতুন উষ্ণতা আসবে। সম্পর্কের ক্ষেত্রে কাছের মানুষ আপনাকে বেশি বুঝতে চেষ্টা করবে, আর অবিবাহিতদের জন্য নতুন পরিচয়ের সম্ভাবনা তৈরি হতে পারে। বন্ধুদের সঙ্গে যোগাযোগ ও সামাজিক ব্যস্ততা মানসিকভাবে ভালো অনুভব করাবে। তবে সপ্তাহের শেষ দিকে শরীর ও ঘুমের প্রতি একটু যত্ন নেওয়া জরুরি। কারণ, অতিরিক্ত ব্যস্ততা ক্লান্তি বাড়াতে পারে।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশিক্যারিয়ার, সামাজিক পরিচিতি ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আপনি অনেক বেশি সিরিয়াস হয়ে উঠতে পারেন। কাজের জায়গায় নিজেকে প্রমাণ করার প্রবল ইচ্ছা থাকবে এবং এমন কিছু সুযোগ আসতে পারে, যেখানে আপনার দক্ষতা অন্যদের নজরে পড়বে। যাঁরা ব্যবসা করেন, তাঁদের জন্য নতুন যোগাযোগ, গুরুত্বপূর্ণ মিটিং বা বড় কোনো সিদ্ধান্ত লাভজনক হতে পারে। অনেক দিন ধরে যে লক্ষ্য নিয়ে কাজ করছেন, সেটার দিকে ধীরে ধীরে অগ্রগতির ইঙ্গিত মিলবে। একই সঙ্গে নিজের অবস্থান আরও শক্ত করার চিন্তাও মাথায় ঘুরতে থাকবে।
যাঁরা দীর্ঘদিন ধরে ক্যারিয়ার নিয়ে হতাশায় ভুগছেন, তাঁরা আশার আলো খুঁজে পাবেন। নতুন চাকরির সম্ভাবনা কিংবা চাকরি পরিবর্তনের সুযোগ সৃষ্টি হবে।
সপ্তাহের শুরুতে আপনার সাহস ও আত্মবিশ্বাসও বেশ ভালো থাকবে। নতুন কোনো পরিকল্পনা শুরু করা, গুরুত্বপূর্ণ কথা বলা বা নিজের মত প্রকাশ করার ক্ষেত্রে আগের তুলনায় অনেক বেশি দৃঢ়তা অনুভব করবেন। ছোট ভ্রমণ, যোগাযোগ বা কাছের কারও সহায়তায় উপকার পেতে পারেন। তবে পরিবার বা বাড়ির পরিবেশ নিয়ে মাঝেমধ্যে কিছু মানসিক চাপ আসতে পারে। ঘরের কোনো বিষয় আপনাকে একটু চিন্তায় ফেললেও ধৈর্য ধরে পরিস্থিতি সামলাতে পারবেন।
সপ্তাহের মাঝামাঝি থেকে প্রেম, আবেগ ও সৃজনশীলতার জায়গায় ইতিবাচক পরিবর্তন আসবে। সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বাড়বে এবং প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানোর সুযোগ মিলতে পারে। যাঁরা পড়াশোনা বা সৃজনশীল কাজে যুক্ত, তাঁরা নতুন অনুপ্রেরণা অনুভব করবেন। তবে আবেগের বশে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। সপ্তাহের শেষ দিকে নিজের অনুভূতি ও ভবিষ্যৎ নিয়ে একটু গভীরভাবে ভাবতে পারেন।
পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারেধনু রাশি
ধনু রাশিদেশে কিংবা বিদেশে ভ্রমণ, আন্তর্জাতিক সম্পর্ক, উচ্চশিক্ষা, অনলাইন কাজ বা দূরের কোনো সুযোগ নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে। অনেক দিন ধরে আটকে থাকা কোনো পরিকল্পনা ধীরে ধীরে এগোতে শুরু করবে এবং আপনি ভেতর থেকে অনুভব করবেন যে সামনে এগোনোর সময় এসেছে। নতুন কিছু শেখা, নতুন জায়গায় যাওয়া বা নিজের চিন্তার পরিধি বাড়ানোর ইচ্ছা এই সময়ে অনেক বেশি থাকবে। আধ্যাত্মিক বা ধর্মীয় বিষয়েও আগ্রহ বাড়তে পারে, যা মানসিকভাবে আপনাকে শান্ত রাখবে।
অর্থ ও পারিবারিক বিষয়গুলো সপ্তাহের শুরুতে বেশি গুরুত্ব পাবে। খরচ ও আয়ের মধ্যে ভারসাম্য আনার চেষ্টা করবেন এবং ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে ভাবনা বাড়তে পারে। পরিবারের কারও সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে, আর আপনার কথাবার্তাও এই সময়ে অন্যদের ওপর প্রভাব ফেলবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে সাহস ও আত্মবিশ্বাস বাড়বে, ফলে নতুন যোগাযোগ, ছোট ভ্রমণ বা কাজের নতুন সুযোগ আসতে পারে। যাঁরা ব্যবসা, মিডিয়া, মার্কেটিং বা যোগাযোগভিত্তিক কাজে আছেন, তাদের জন্য সময়টা বিশেষভাবে ইতিবাচক।
সপ্তাহের শেষ দিকে পরিবার, মানসিক শান্তি ও ব্যক্তিগত স্বস্তির বিষয়গুলো সামনে আসবে। কাজের ব্যস্ততার মধ্যেও নিজের মানুষদের সঙ্গে সময় কাটানোর ইচ্ছা বাড়তে পারে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রেও স্থিরতা থাকবে, তবে আবেগের চেয়ে বাস্তব দিক বেশি গুরুত্ব পাবে। শরীরের প্রতি একটু যত্ন নেওয়া দরকার, বিশেষ করে ঘুম ও বিশ্রামের দিকে।
মকর রাশি
মকর রাশিএ সপ্তাহে ভেতর থেকে নিজেকে বদলে ফেলার বা জীবনকে নতুনভাবে দেখার একটা প্রবণতা কাজ করতে পারে। অনেক দিন ধরে চেপে রাখা কোনো অনুভূতি, দুশ্চিন্তা বা ব্যক্তিগত বিষয় নিয়ে এখন গভীরভাবে ভাববেন। অর্থ, ভবিষ্যতের নিরাপত্তা বা কারও ওপর নির্ভরশীলতা নিয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি আসতে পারে। একই সঙ্গে হঠাৎ কোনো পরিবর্তন বা অপ্রত্যাশিত পরিস্থিতি আপনাকে আরও বাস্তববাদী করে তুলবে। তবে এই সময়ে নিজের পরিকল্পনা সবার সামনে প্রকাশ না করে একটু নীরবে এগোনোই ভালো হবে।
সপ্তাহের শুরুতে আপনার আত্মবিশ্বাস ও উপস্থিতি বেশ শক্তিশালী থাকবে। মানুষ আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে এবং আপনি নিজেও নিজের সিদ্ধান্ত নিয়ে আগের তুলনায় বেশি নিশ্চিত অনুভব করবেন। ব্যক্তিগত জীবন, চেহারা বা নিজের লক্ষ্য নিয়ে নতুন কিছু ভাবতে পারেন। সপ্তাহের মাঝামাঝি সময়ে অর্থ ও পারিবারিক বিষয় বেশি গুরুত্ব পাবে। খরচ বাড়লেও আয়ের নতুন পথ বা ভবিষ্যতের জন্য আর্থিক পরিকল্পনা করার সুযোগ তৈরি হতে পারে। পরিবারের কারও সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে, যেখানে আপনাকেই বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হবে।
যোগাযোগ, সাহস ও নতুন উদ্যোগের দিক থেকেও সপ্তাহের শেষ ভাগ ইতিবাচক। ছোট ভ্রমণ, নতুন পরিচয় বা গুরুত্বপূর্ণ কথাবার্তা থেকে উপকার পেতে পারেন। যাঁরা লেখালেখি, মিডিয়া, ব্যবসা বা যোগাযোগভিত্তিক কাজে আছেন, তাঁদের জন্য সময়টা ভালো। তবে আবেগের বশে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়াই ভালো হবে। শরীরের দিকে খেয়াল রাখা দরকার, বিশেষ করে অতিরিক্ত মানসিক চাপ বা ঘুমের অনিয়ম এড়িয়ে চলা উচিত।
কুম্ভ রাশি
কুম্ভ রাশিসম্পর্ক, পার্টনারশিপ ও মানুষের সঙ্গে আপনার সংযোগ অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অবিবাহিতদের বিয়েসংক্রান্ত ইস্যুতে দীর্ঘসূত্রতার অবসান হতে পারে। কাছের মানুষ, সঙ্গী বা ব্যবসায়িক পার্টনারের সঙ্গে এমন কিছু আলোচনা হতে পারে, যা ভবিষ্যতের জন্য নতুন দিক তৈরি করবে। কেউ আপনার জীবনে বড় ভূমিকা নিতে পারে, আবার কোনো পুরোনো সম্পর্ক নিয়েও নতুনভাবে ভাবতে পারেন। যাঁরা ব্যবসা করেন, তাঁদের জন্য যৌথ কাজ বা নতুন সহযোগিতা লাভজনক হতে পারে। একই সঙ্গে অন্যদের আচরণ ও কথাবার্তা এই সময়ে আপনাকে ভেতর থেকে অনেক বেশি প্রভাবিত করবে।
সপ্তাহের শুরুতে কিছুটা মানসিক ক্লান্তি বা একা থাকতে চাওয়ার প্রবণতা দেখা দিতে পারে। অতিরিক্ত চিন্তা, ঘুমের অনিয়ম বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা আপনাকে একটু চুপচাপ করে দিতে পারে। তবে ধীরে ধীরে পরিস্থিতি বদলাবে এবং সপ্তাহের মাঝামাঝি থেকে আপনার আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। আপনি নিজেকে নতুনভাবে প্রকাশ করতে চাইবেন এবং আশপাশের মানুষও আপনার উপস্থিতি আলাদা করে অনুভব করবে। নিজের চেহারা, জীবনযাপন বা ব্যক্তিগত লক্ষ্য নিয়ে নতুন পরিকল্পনা শুরু করতে পারেন।
অর্থ ও পারিবারিক বিষয়গুলো সপ্তাহের শেষ দিকে বেশি গুরুত্ব পাবে। আয়-ব্যয়ের হিসাব নিয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। একই সঙ্গে নিজের মূল্যবোধ ও ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে ভাবনা বাড়বে। সম্পর্কের ক্ষেত্রে আবেগ থাকলেও বাস্তব দিকগুলো এখন বেশি চোখে পড়বে।
মীন রাশি
মীন রাশিপ্রতিযোগিতা, কাজের চাপ এবং নিজের অবস্থান শক্ত করার বিষয়গুলো আপনার জীবনে বেশি গুরুত্ব পেতে পারে। যাঁরা চাকরি, ব্যবসা বা প্রতিযোগিতামূলক কোনো ক্ষেত্রের সঙ্গে যুক্ত, তাঁরা ধীরে ধীরে বুঝতে পারবেন যে এখন নিজেকে প্রমাণ করার সময় চলছে। শত্রু বা বিরোধপূর্ণ পরিস্থিতি থাকলেও শেষ পর্যন্ত নিজের বুদ্ধি ও ধৈর্যের মাধ্যমে আপনি এগিয়ে থাকতে পারবেন।
দৈনন্দিন রুটিন, স্বাস্থ্য ও কাজের পরিবেশেও পরিবর্তন আনার প্রয়োজন অনুভব করতে পারেন। কেউ কেউ নতুন কাজ, নতুন দায়িত্ব বা কর্মক্ষেত্রে আলাদা সুযোগ পেতে পারেন, যা ভবিষ্যতে লাভজনক হবে।
একই সঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা এবং নিজের দীর্ঘদিনের ইচ্ছাগুলো নিয়ে নতুনভাবে ভাবতে পারেন। বন্ধু, পরিচিত বা সামাজিক যোগাযোগমাধ্যমে গুরুত্বপূর্ণ সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। অনেক দিন ধরে যে কাজ বা লক্ষ্য নিয়ে চেষ্টা করছেন, সেটার দিকে ধীরে ধীরে অগ্রগতির ইঙ্গিত মিলতে পারে। ব্যবসা বা পেশাগত ক্ষেত্রে নতুন যোগাযোগ উপকারে আসবে এবং কেউ আপনাকে এমন একটি সুযোগ দিতে পারে, যা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। একই সঙ্গে নিজের স্বপ্ন ও বাস্তবতার মধ্যে ভারসাম্য আনার চিন্তাও বাড়বে।
সপ্তাহের শুরুতে সামাজিকভাবে বেশ সক্রিয় থাকলেও ভেতরে–ভেতরে একটু ক্লান্ত বা বিচ্ছিন্ন অনুভব করতে পারেন। কিছু সময় একা থাকতে ইচ্ছা করবে এবং নিজের অনুভূতি বা ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে ভাববেন। ঘুমের অনিয়ম বা অতিরিক্ত চিন্তা মানসিক চাপ বাড়াতে পারে, তাই বিশ্রাম খুব জরুরি। সপ্তাহের মাঝামাঝি সময়ে আবেগ ও সংবেদনশীলতা অনেক বেড়ে যাবে। আপনি নিজেকে আগের তুলনায় বেশি আত্মবিশ্বাসীভাবে প্রকাশ করতে পারবেন এবং আশপাশের মানুষও আপনার পরিবর্তন লক্ষ করবে।
আগের চেয়ে বেশি সন্দেহপ্রবণ হয়ে উঠতে পারেন কোন রাশির জাতক