কৃষি ব্যাংকে প্রবাসী আয় উৎসবে মোটরসাইকেল জিতলেন ফরিদপুরের রাবেয়া

· Prothom Alo

মালয়েশিয়াপ্রবাসী মাদারীপুরের শিবচর উপজেলার বাসিন্দা মো. মোমিনুল শিকদারের স্ত্রী রাবেয়া। মোমিনুল শিকদার শিবচর উপজেলার শেখপুর বাজারে কৃষি ব্যাংকের বাজিতপুর শাখায় স্ত্রী রাবেয়ার হিসাবে ২ লাখ ৫ হাজার টাকা পাঠান প্রবাসী আয় হিসেবে। আর তাতেই ভাগ্য খুলে যায় রাবেয়ার। বাংলাদেশ কৃষি ব্যাংকের আয়োজিত প্রবাসী আয় বা রেমিট্যান্স উৎসবে লটারিতে মেগা পুরস্কার হিসেবে মোটরসাইকেল জেতেন রাবেয়া। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ব্যাংকটি।

আজ বুধবার সকালে কৃষি ব্যাংকের বাজিতপুর শাখায় আয়োজিত এক অনুষ্ঠানে রাবেয়ার হাতে এই মোটরসাইকেল তুলে দেন কৃষি ব্যাংকের ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলাম। এ উপলক্ষে ব্যাংকটির বাজিতপুর শাখার ব্যবস্থাপক সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর জেলার মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক কাজী মোহাম্মাদ নজরে মঈন এবং আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ।

Visit extonnews.click for more information.

কৃষি ব্যাংক জানায়, ঈদুল ফিতর উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত ৪০ দিনব্যাপী রেমিট্যান্স উৎসব অনুষ্ঠিত হয়। এ সময়ের মধ্যে প্রবাসীরা কৃষি ব্যাংকের মাধ্যমে যাঁদের কাছে প্রবাসী আয় পাঠিয়েছেন, তাঁদের লটারির মাধ্যমে নির্বাচন করা হয়। এতে মোট ৩৯টি পুরস্কার বিতরণের জন্য বিজয়ীদের নির্বাচন করা হয়। সারা দেশে ১ হাজার ৩৮টি শাখার মধ্যে বাজিতপুর শাখার রাবেয়া প্রথম নির্বাচিত হন।

অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তারা বলেন, ‘প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য কাজ করে কৃষি ব্যাংক। সবার সহযোগিতায় ব্যাংকটির সেবা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে অক্লান্ত পরিশ্রম করে প্রবাসীরা উপার্জিত আয় দেশে পাঠায়। তাদের উপার্জিত আয়ের কারণেই আমাদের রিজার্ভ বেড়েছে।’

পুরস্কার বিজয়ী রাবেয়া বলেন, ‘আমি কখনো কল্পনা করতে পারিনি যে আমার স্বামীর প্রবাসী আয়ের কারণে এমন একটি উপহার পাব। আমি প্রথম যখন শুনেছি, তখন বিশ্বাস করতে পারিনি। পরে ব্যাংকের কর্মকর্তারা আমাদের বাড়িতে এসে তা নিশ্চিত করেন।’

Read full story at source