‘আমাদের দেশের মানুষ একটু বেশি আশা করে, এটা ঠিক না’—সাফ নারী চ্যাম্পিয়নশিপের আগে আজ বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে কথাটি বলেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার।
Visit biznow.biz for more information.
গত মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশিয়ান কাপে দলের রক্ষণভাগের পারফরম্যান্স ও সমর্থকদের প্রত্যাশা নিয়ে এক প্রশ্নে এভাবেই নিজের মত জানালেন আফঈদা।
এএফসি এশিয়ান কাপে বাংলাদেশের রক্ষণ ও ডিফেন্ডারদের ব্যস্ত থাকতে হয়েছে চীন, উত্তর কোরিয়া, উজবেকিস্তানের সামনে। সেটাই অবশ্য স্বাভাবিক ছিল। তারপরও কখনো কখনো মেয়েরা উদ্যম হারিয়েছেন। সেন্টার ব্যাক ও অধিনায়ক আফঈদার সময়টাও সেখানে খুব একটা ভালো যায়নি।
সাফ চ্যাম্পিয়নশিপ উপলক্ষে আজ আয়োজিত সংবাদ সম্মেলনে এ–সংক্রান্ত এক প্রশ্নে আফঈদা বলেন, ‘একজন খেলোয়াড়ের সব সময় ভালো যাবে, এমন নয়। কিন্তু আমাদের দেশে কেউ একটু ভালো খেললে ভালো বলা হয়, আবার কেউ একটু খারাপ খেললে তাকে আরেকটু বেশি খারাপ বলা হয়। আমাদের দেশে এই স্বভাবটা সবার আছে। আমি চেষ্টা করব মানুষের এই চিন্তাভাবনাটা যেন বদলানো যায়। যাতে মেয়েদের উৎসাহ দেওয়া যায়।’
এবার হ্যাটট্রিক শিরোপার খোঁজে বাংলাদেশের মেয়েরাএখনো বাংলাদেশের মেয়েরা শিখছেন জানিয়ে আফঈদা বলেন, ছোট ছোট ভুল থেকে তাঁরা শিখবেন। অস্ট্রেলিয়ায় প্রথমবার এশিয়ান কাপে খেলতে গিয়েই খুব ভালো করার আশা করাটা অবাস্তব বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। তাঁর মতে, ‘আমাদের দেশের মানুষ একটু বেশি আশা করে, এটা ঠিক না।’ দলের নতুন সদস্যদের নিয়ে অবশ্য আফঈদা বেশ ইতিবাচক। তিনি বলেন, ‘নতুন বলতে কোনো কিছু নেই। অনেক দিন ধরে আমরা একসঙ্গে অনুশীলন করি, সে হিসেবে সবার কম্বিনেশন ভালো। আমি আশা করব, সবাই মিলেমিশে ভালো করব।’
সাফ নারী ফুটবলে এবারও বাংলাদেশের গ্রুপে ভারতএশিয়ান কাপ থেকে প্রেরণা নিয়ে সামনে সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপার সুযোগ বাংলাদেশের সামনে। দেশের নারী ফুটবল নিয়ে যাঁরা স্বপ্ন দেখেন, তাঁদের জন্য এ সময়টা নতুন আশার। সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয় শিরোপা জয়ের স্বপ্ন পূরণে আবাসিক ক্যাম্প করতে আগামীকাল ব্যাংকক যাবে বাংলাদেশ নারী ফুটবল দল। সেখান থেকে ২১ মে ভারতের গোয়া যাবে মেয়েরা। ২৫ মে থেকে ভারতের গোয়ায় শুরু হবে অষ্টম সাফ নারী চ্যাম্পিয়নশিপ। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৮ মে মালদ্বীপের বিপক্ষে এবং ৩১ মে প্রতিপক্ষ ভারত।
কী কথা কোচ ও অধিনায়কের মধ্যে? অনুশীলনের এক ফাঁকে অধিনায়ক আফঈদা ও কোচ পিটার বাটলারটুর্নামেন্টে প্রথম পাঁচবারই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই ভারতকে তাদেরই মাটিতে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা জেতা সহজ হবে না বাংলাদেশের জন্য। তবে বাংলাদেশ অধিনায়ক আফঈদা যথেষ্ট আত্মবিশ্বাসী। তিনি মনে করিয়ে দেন, নেপালের মাটিতে নেপালকে হারিয়ে বাংলাদেশ গত দুইবার সাফ জিতেছে। তাই ভারতকে নিয়ে তাঁরা ভীত নন, বরং আত্মবিশ্বাস রাখতে চান। হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য থাকলেও কোনো বাড়তি মানসিক চাপ নিচ্ছেন না মেয়েরা।
আফঈদা বলেন, ‘সাফে আমরা মাঠে নামব জেতার জন্যই। আগে বিদেশে ক্যাম্প করার সুযোগ না থাকলেও এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেই সুযোগ করে দিয়েছে আমাদের। আমরা থাইল্যান্ডে ১৫ দিন ক্যাম্প ও দুটি প্রস্তুতি ম্যাচ খেলব। সুযোগটা কাজে লাগিয়েই সাফে আগের দুবারের মতো এবারও চ্যাম্পিয়ন হয়ে হ্যাটট্রিক করতে চাই আমরা।’
স্বপ্না ও মুনকিকে বাদ দিয়ে সাফের হ্যাটট্রিক শিরোপা মিশনে বাংলাদেশ