এসপানিওলকে হারিয়ে বার্সেলোনাকে অপেক্ষায় রাখল রিয়াল

· Prothom Alo

এসপানিওল ০ : ২ রিয়াল মাদ্রিদ

এসপানিওলের বিপক্ষে ম্যাচটা রিয়াল মাদ্রিদ হেরে গেলে বা ড্র করলে আজই শিরোপা-উৎসব করতে পারত বার্সেলোনা। সে ক্ষেত্রে পরের সপ্তাহে এল ক্লাসিকো হয়ে যেত স্রেফ নিয়ম রক্ষার ম্যাচ।

কিন্তু রিয়াল সেই সুযোগটা দিল না। বার্সেলোনার শিরোপা-উৎসব দেখার যে যন্ত্রণা, সেটা অন্তত আরও এক সপ্তাহ পিছিয়ে দিলেন ভিনিসিয়ুস জুনিয়র। এসপানিওলের মাঠ কর্নেলা এল পার্তে আজ ভিনির জোড়া গোলে ২-০ ব্যবধানে জিতে এল ক্লাসিকোর আগে শ্বাস নিল রিয়াল মাদ্রিদ।

Visit bettingx.bond for more information.

আপাতত ৩৪টি করে ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৮৮, রিয়ালের ৭৭।

ক্লাসিকোতে বার্সেলোনার শিরোপা-উৎসব দেখতে না চাইলে কী করতে হবে রিয়ালকে

লড়াইটা এই ম্যাচে শুধু তিন পয়েন্টের ছিল না, ছিল রিয়ালের অস্তিত্ব রক্ষারও। আগের ম্যাচের ধাক্কা সামলে জয়ে ফেরার মিশনে রিয়াল শুরু থেকেই ছিল মরিয়া। যদিও প্রথমার্ধে ফুটবলটা ঠিক ‘মাদ্রিদ ঘরানার’ হয়ে ওঠেনি। বরং চোট আর ভিএআর নাটকেই কেটেছে অনেকটা সময়। আবারও চোটে পড়ে মাঠ ছেড়েছেন রিয়াল ডিফেন্ডার ফরলাঁ মেন্দি। অন্যদিকে ভিনিকে ফাউল করায় প্রথমে লাল কার্ড দেখানো হয় এসপানিওলের ওমর এল হিলালিকে, তারপর ভিএআর দেখে রেফারি হেসুস খিল মানসানো সিদ্ধান্ত বদলে হলুদে নামিয়ে আনেন।

ভিনিসিয়ুসের গোল উদযাপন।

বিরতির পর দশ মিনিট পার হতেই শুরু হয় ভিনি-শো। ফেদে ভালভার্দের কাছ থেকে বল পেয়েই ভেতরে ঢুকে পড়েন ভিনিসিয়ুস। বদলি নামা গনজালো গার্সিয়ার সঙ্গে চমৎকার ওয়ান-টু খেলে দুই ডিফেন্ডারকে ছিটকে দেন চোখের পলকে। এরপর নিখুঁত এক শটে বল জালে জড়ান তিনি। এসপানিওল গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচের কেবল চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না।

দশ মিনিট পরেই ভিনির দ্বিতীয় ঝলক। এবার সহযোগী হিসেবে পাশে পেলেন জুড বেলিংহামকে। ডিবক্সের কোণ থেকে জোরালো এক বুলেট গতির শটে স্কোরলাইন ২-০ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। দিমিত্রোভিচ ঝাঁপিয়েও সেই গতির হদিস পাননি।

এরপর থেকে রিয়াল স্বস্তিতে। তৃতীয় গোলের সুযোগ এলেও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও বেলিংহামকে থামিয়ে দেন দিমিত্রোভিচ—মাঠের দুই গোলরক্ষকের মধ্যে ব্যস্ততর ছিলেন তিনিই।

বার্সেলোনাকে আজই শিরোপা-উৎসব করতে দিল না রিয়াল মাদ্রিদ।

আজ রিয়াল পয়েন্ট হারালেই শিরোপা উৎসব শুরু করে দিত বার্সেলোনা। এই জয়ের পর শিরোপা লড়াইয়ের রোমাঞ্চ এখন গিয়ে ঠেকল আগামী রোববারের মহারণে। সেই এল ক্লাসিকোতে রিয়াল জিতলে লড়াই আরও জমবে, আর হারলে হয়তো চিরপ্রতিদ্বন্দ্বীদের মাঠেই শিরোপা বিসর্জনের গ্লানি নিয়ে ফিরতে হবে রিয়ালকে।

মরিনিও কি আসলেই রিয়ালে ফিরছেন, কেন পেরেজের তাঁকে পছন্দ

Read full story at source