আরলা ফুডস নিয়ে এল ‘ডানো ল্যাক্টো রিডিউসড’

· Prothom Alo

বাংলাদেশের বাজারে ডানো ল্যাক্টো রিডিউসড ফিলড মিল্ক পাউডার নিয়ে এল আরলা ফুডস বাংলাদেশ। গত বুধবার ঢাকায় আরলা ফুডস বাংলাদেশের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মুলার ও ইউরোপিয়ান ইউনিয়ন চেম্বার অব কমার্সের চেয়ারপারসন নুরিয়া লোপেজ।

Visit newssport.cv for more information.

উদ্বোধনী অনুষ্ঠানে আরলা ফুডস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর লরেন্ট পন্টি বলেন, ‘সামাজিক চাহিদার ওপর ভিত্তি করেই আরলার অভিনবত্বের সৃষ্টি হয়। ডানো ল্যাক্টো রিডিউসড পরিপাকের সমস্যার সহায়ক হওয়ার পাশাপাশি দুধের পুষ্টিগুণ অক্ষুণ্ন রাখে। বাংলাদেশে গ্রহণযোগ্য ও সর্বজনীন দুগ্ধপুষ্টি নিশ্চিত করতে আমাদের প্রতিজ্ঞাবদ্ধতার পরিচায়ক এই পণ্য।’

বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মুলার বলেন, বাণিজ্য, উন্নয়ন ও পারস্পরিক মূল্যবোধের ওপর ভিত্তি করে ডেনমার্ক ও বাংলাদেশের মধ্যে একটি শক্তিশালী ও দীর্ঘমেয়াদি সহযোগিতাপূর্ণ সম্পর্ক রয়েছে। গুণমান নিশ্চিতকরণ, দায়িত্বশীলতা ও অভিনবত্বের প্রতি ডেনমার্কের প্রতিশ্রুতিবদ্ধতার পরিচায়ক আরলা ফুডস। তিনি বলেন, ড্যানিশ দক্ষতা কীভাবে বাংলাদেশে পুষ্টিগত ও টেকসই উন্নয়নে ইতিবাচক অবদান রাখতে পারে, তার উদাহরণ এই পণ্যের উদ্বোধন।

স্থানীয় দুগ্ধ খাতের নতুন ক্যাটাগরি হিসেবে ডানো ল্যাক্টো রিডিউসড বাংলাদেশের প্রথম ল্যাক্টো রিডিউসড ফিলড মিল্ক পাউডার। স্থানীয় খাদ্যাভ্যাসের বাস্তবতার পরিপ্রেক্ষিতে বৈশ্বিক অভিনবত্বের ব্যবহারে আরলার প্রতিশ্রুতির আলোকে এই নতুন পণ্য নিয়ে আসা হয়েছে।

আরলা ফুডস বাংলাদেশ নিরাপদ, সহজলভ্য ও ভোক্তাকেন্দ্রিক দুগ্ধজাত পুষ্টি পৌঁছে দেওয়ার লক্ষ্য অব্যাহত রেখেছে, যেন আরও বেশি মানুষ স্বাচ্ছন্দ্যে ও সাশ্রয়ী মূল্যে দুধের উপকারিতা উপভোগ করতে পারে।

Read full story at source