নিউইয়র্কের ওয়েস্ট ভিলেজে একান্ত ডিনারেও স্টাইল স্টেটমেন্ট করতে ভোলেননি পপ তারকা টেইলর সুইফট। প্রায় ৪০ হাজার টাকার ড্রেস আর কনট্রাস্টিং অ্যাকসেসরিজে তাঁর এই লুক এখন ফ্যাশন দুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু।
Visit rouesnews.click for more information.
নিউইয়র্কের সন্ধ্যায় স্টাইলিশ উপস্থিতি দিয়ে আবারও নজর কাড়লেন টেইলর সুইফট। ব্যক্তিগত সময়কে কীভাবে ফ্যাশন স্টেটমেন্টে রূপ দেওয়া যায়, তার সাম্প্রতিক এই ডিনার লুক যেন সেটাই নতুন করে মনে করিয়ে দেয়।
সম্প্রতি ওয়েস্ট ভিলেজের দ্য জেন হোটেলে পরিবারের সঙ্গে একান্ত ডিনারে দেখা যায় ৩৬ বছর বয়সী এই পপ সুপারস্টারকে। বাবা স্কট সুইফট এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আউটিং হলেও টেইলরের লুক ছিল একেবারেই নজরকাড়া।
এ সময় তিনি পরেছিলেন মার্কিন ব্র্যান্ড স্টড-এর একটি স্টাইলিশ ড্রেস, যার দাম প্রায় ৪০ হাজার টাকা। নীল-সাদা স্ট্রাইপের এই ড্রেসে আছে করসেট-স্টাইল প্যানেল, ফিটেড বডিস, স্লিভলেস কাট ও স্কয়ার নেকলাইন।
হাঁটুর ঠিক নিচ পর্যন্ত নামা ফ্লেয়ার স্কার্ট ডিজাইনটি পুরো আউটফিটে এনেছে ক্ল্যাসিক কিন্তু আধুনিক ছোঁয়া। হালকা কটন পপলিন ফ্যাব্রিক হওয়ায় এটি যেমন আরামদায়ক, তেমন এলিগ্যান্টও।
লুকটিকে আরও আকর্ষণীয় করে তুলতে টেইলর বেছে নেন কনট্রাস্টিং অ্যাকসেসরিজ। পায়ে ছিল ফরাসি ব্র্যান্ড ক্রিশ্চিয়ান লুবোটিনের-এর প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার রেড স্ট্র্যাপি হিলস। হাতে শোভা পাচ্ছে ছোট্ট হলুদ লেডি দিওর ব্যাগ। নীল ড্রেসের সঙ্গে লাল ও হলুদ কনট্রাষ্টের এই লুক যেন গল্পের চরিত্রের মতোই।
সুইফট ভক্তদের অনেকেই এই রঙের কম্বিনেশনকে ‘দ্য ওয়ান্ডারফুল উইজার্ড অব অজ’ উপন্যাস ও সিনেমার জনপ্রিয় চরিত্র ডরোথি গেইলের লুকের সঙ্গেও তুলনা করছেন।
তবে এই ডিনার ঘিরে আলোচনার আরেকটি দিকও রয়েছে- টেইলরের ব্যক্তিগত জীবন। সম্প্রতি শোনা যাচ্ছে, এনএফএল তারকা ট্রাভিস কেলসির সঙ্গে তার বিয়ে নিয়ে পরিকল্পনা শুরু হয়েছে এবং নিউইয়র্কেই হতে পারে সেই আয়োজন। যদিও এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, বিভিন্ন সূত্র বলছে এটি হতে পারে বড় পরিসরের এক উদ্যাপন। সব মিলিয়ে, টেইলর সুইফটের এই সামার ডিনার লুক শুধু ফ্যাশন নয়, তার ব্যক্তিগত জীবন নিয়েও নতুন করে কৌতূহল তৈরি করেছে ভক্তদের মধ্যে।
ছবি: ইন্সটাগ্রাম
