তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: মডেল টেস্ট–
সময়: ২৫ মিনিট, পূর্ণমান: ২৫
Visit grenadier.co.za for more information.
১. ইলেকট্রনিক ডিভাইস শুধু কোন চিহ্ন বুঝতে পারে?
ক. ০ খ. ১ ও ২
গ. ০ ও ১ ঘ. ২ ও ৩
২. ভ্যারিয়েবলে কী জমা থাকে?
ক. শব্দ খ. নির্দিষ্ট ডেটা
গ. ফাইল ঘ. তথ্য
৩. পাইথন প্রোগ্রামে রয়েছে বিভিন্ন ধরনের—
ক. ডেটা টাইপ খ. সি+
গ. টেক্সট ঘ. ফাংশন
৪. ভ্যারিয়েবল শব্দের অর্থ কী?
ক. বদল খ. নতুন
গ. পরিবর্তনশীল ঘ. আলাদা
৫. টেম্পোরারি ফাইল বেশি হলে কী ঘটে?
ক. ভাইরাস থাকে খ. কম্পিউটার স্লো হয়
গ. কম্পিউটারের গতি বেড়ে যায় ঘ. ইন্টারনেটে প্রবেশ করা যায় না
৬. কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য ব্যবহার করা হয়—
i. ডিস্ক ক্লিনআপ ii. ডিস্ক ফরম্যাট
iii. ডিস্ক ডিফ্র্যাগমেন্ট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. একটি আদর্শ পাসওয়ার্ড—
i. তথ্য হ্যাকিং থেকে রক্ষা করে ii. গোপনীয়তা বজায় রাখে
iii. পাইরেসির হাত থেকে রক্ষা করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. কোন আইনটি সৃজনশীল কর্মের মালিকানা নিশ্চিত করে?
ক. কপি সেভ আইন খ. লেফট আইন
গ. কপি প্রটেকশন ঘ. কপিরাইট আইন
৯. ‘তথ্য অধিকার আইন ২০০৯’–এর ৭ম ধারায় কতটি বিষয়কে এই আইনের আওতামুক্ত রাখা হয়েছে?
ক. ২০ খ. ২৫
গ. ৩০ ঘ. ৩৫
১০. ‘ট্রাবলশুটিং’ শব্দটি প্রযোজ্য—
ক. হিউম্যান ওয়্যার খ. ফার্মওয়্যার
গ. সফটওয়্যার ঘ. হার্ডওয়্যার
১১. কম্পিউটারের তারিখ ও সময় ঠিক না থাকলে কী করতে হবে?
ক. RAM পরিবর্তন খ. ROM পরিবর্তন
গ. Power Supply পরিবর্তন ঘ. COMS ব্যাটারি পরিবর্তন
১২. লেখালেখির জন্য ব্যবহৃত সফটওয়্যার—
ক. স্প্রেডশিট খ. ওয়ার্ড প্রসেসর
গ. ফটোশপ ঘ. ডেটাবেজ
এসএসসি পরীক্ষা ২০২৬। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: মডেল টেস্ট–১১৩. ডকুমেন্ট সেভ করার কিবোর্ড কমান্ড—
ক. Ctrl+P খ. Ctrl+S
গ. Ctrl+U ঘ. Ctrl+X
১৪. ‘সেভ অ্যাজ’ এর মাধ্যমে করা যায়—
ক. ডকুমেন্ট সংরক্ষণ খ. ডকুমেন্ট খোলা
গ. একই ডকুমেন্টকে ভিন্ন নামে সংরক্ষণ ঘ. খোলা ডকুমেন্ট বন্ধ করা
১৫. নতুন প্যারাগ্রাফ তৈরি করতে কিবোর্ডের কোন কি চাপতে হবে?
ক. শিফট কি খ. কন্ট্রোল কি
গ. এন্টার কি ঘ. ডাউন অ্যারো কি
১৬. লেখা সম্পাদনার প্রয়োজনীয় কমান্ড পাওয়া যায় কোন মেনুতে?
ক. হোম মেনুতে খ. টাইপ মেনুতে
গ. অবজেক্ট মেনুতে ঘ. ভিউ মেনুতে
১৭. ইলাস্ট্রেশন গ্রুপে থাকে কোনটি?
ক. টেবিল খ. ওয়ার্ড আর্ট
গ. ক্লিপ আর্ট ঘ. ফন্ট
১৮. পৃষ্ঠার নম্বর দেওয়ার কমান্ড কোনটি?
ক. Insert→Header Footer খ. Home→Header Footer
গ. Page Layout→Header Footer ঘ. View→Header Footer
১৯. ওয়ার্ড ডকুমেন্টে পেজের মার্জিন ঠিক করতে হলে কোন ট্যাবে ক্লিক করতে হবে?
ক. Insert খ. Home
গ. Page Layout ঘ. View
২০. স্প্রেডশিটের বৈশিষ্ট্য—
i. যেকোনো ধরনের হিসাবের জন্য সুবিধাজনক
ii. কলাম ও সারি থাকার কারণে উপাত্ত শ্রেণিকরণ সহজ
iii. লেখালেখিসহ শব্দ প্রক্রিয়াকরণের কাজ করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১. স্প্রেডশিট ব্যবহার হয়—
i. পরীক্ষার ফলাফল বিশ্লেষণে ii. আয় ও ব্যয়ের হিসাবে
iii. নির্বাচনের ভোট গণনায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২. ‘X’ এর Total number বের করতে সূত্র ব্যবহার করতে হবে—
i. =B2+C2+D2 ii. Sum (B2+C2+D2)
iii. = Sum (B2:D2)
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
তাহের তাঁর গার্মেন্টস ফ্যাক্টরির আয়-ব্যয়ের হিসাব কম্পিউটারের মাধ্যমে করতে চান।
২৩. উদ্দীপকে তাহের কর্মচারীদের বেতন হিসাব কোন প্রোগ্রামের সাহায্যে করেন?
ক. ডেটাবেজ খ. স্প্রেডশিট
গ. প্রেজেন্টেশন ঘ. পাওয়ারপয়েন্ট
এসএসসি পরীক্ষা ২০২৬। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: ৫ম অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তর২৪. উক্ত প্রোগ্রামটি ব্যবহারের সুবিধা হলো—
i. শর্তযুক্ত হিসাব করা সহজ হয় ii. বেতন হিসাব দ্রুত নির্ভুলভাবে করা যায়
iii. অফিস ব্যবস্থাপনা সহজ হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫. থাম্বনেইল অর্থ—
ক. বড় ছবির ক্ষুদ্র সংস্করণ খ. ছোট ছবির ক্ষুদ্র সংস্করণ
গ. ছোট ছবির বড় সংস্করণ ঘ. বড় ছবির আংশিক সংস্করণ
সঠিক উত্তর
১. গ ২. খ ৩. ক ৪. গ ৫. গ ৬. খ ৭. ক ৮. ঘ ৯. ক ১০. ঘ ১১. গ ১২. খ ১৩. খ ১৪. গ ১৫. গ ১৬. ক ১৭. গ ১৮. ক ১৯. ঘ ২০. ক ২১. ঘ ২২. খ ২৩. খ ২৪. ঘ ২৫. ক
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
