ইউনিয়নপে ডেবিট ও ক্রেডিট কার্ড চালু করেছে ট্রাস্ট ব্যাংক। গত রোববার এই কার্ড চালু করা হয়। নতুন কার্ড উন্মোচন করেন ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ট্রাস্ট ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
Visit turconews.click for more information.
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, ইউনিয়নপে ইন্টারন্যাশনালের সিইও ল্যারি ওয়াং, ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহসান জামান চৌধুরী, ইউনিয়নপে ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মো. মাসুদ রায়হান, ট্রাস্ট ব্যাংকের ইভিপি ও হেড অব কার্ডস মো. মোস্তফা মুশাররফসহ অন্য অতিথিরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনিয়নপে কার্ড উদ্বোধনের মাধ্যমে ট্রাস্ট ব্যাংকের বৈশ্বিক পেমেন্ট সলিউশন সম্প্রসারণ এবং গ্রাহকসুবিধা বৃদ্ধির পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। নতুন চালু হওয়া এই কার্ডের মাধ্যমে বাংলাদেশের গ্রাহকেরা দেশ-বিদেশে ইউনিয়নপে নেটওয়ার্কভুক্ত দেশগুলোতে বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন। এর মধ্যে রয়েছে নির্বিঘ্ন আন্তর্জাতিক লেনদেন, চিকিৎসার ব্যয় পরিশোধ, টিউশন ফি প্রদান, এয়ারপোর্ট লাউঞ্জের সুবিধাসহ নানা সুবিধা পাবেন।
অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান ও সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ট্রাস্ট ব্যাংক ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে একটি উন্নত ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ইউনিয়নপে ইন্টারন্যাশনালের সঙ্গে অংশীদারত্ব করেছে।
