লেমন-গ্রিন শাড়িতে সুনেরাহর মেঘলা দিনের লুক

· Prothom Alo

অভিনেত্রী সুনেরাহ কামালের সৌন্দর্য একেবারেই অন্যরকম। দীর্ঘাঙ্গী সুনেরাহকে মানিয়ে যায় সব রকম পোশাকে। শাড়িতে এই সুন্দরী অভিনেত্রীর জুড়িই  নেই। এবার মেঘলা দিনে আইসুদিং লুকে তিনি চোখ জুড়িয়েছেন ইন্সটাগ্রামে শেয়ার করা ছবিতে।

Visit salonsustainability.club for more information.

মেঘলা দিনের আবহে এক ঝলক সতেজতা হয়ে ধরা দিয়েছেন স্টাইলিশ অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। তাঁর এই শাড়ির লুক যেন প্রকৃতিরই এক কোমল প্রতিচ্ছবি- শান্ত, স্বচ্ছ আর আকর্ষণীয়।

লেমন-গ্রিন শেডের চোখে আরাম দেওয়া শাড়িটি প্রথম দেখাতেই চোখে পড়ে। শাড়ির বর্ডারে সূক্ষ্ম ফুলেল নকশা ও ব্লক প্রিন্টের কাজ লুকটিতে এনে দিয়েছে ঐতিহ্যের ছোঁয়া, যা আধুনিক স্টাইলের সঙ্গে দারুণভাবে মিশে গেছে।

এই শাড়ির সঙ্গে সুনেরাহ বেছে নিয়েছেন মাস্টার্ড টোনের একটি ফিটেড ব্লাউজ। সিম্পল কাটের এই ব্লাউজটি পুরো লুকে তৈরি করেছে নিখুঁত ভারসাম্য।

মেকআপে তিনি রেখেছেন ন্যাচারাল ফিনিশ। চোখে আইলাইনার ও মাসকারা , হালকা ব্লাশ, ডিফাইন্ড ভ্রু আর সফট রোজি-পিঙ্ক লিপস্টিকে সেজে উঠেছেন সুন্দরী । কপালের ছোট কালো টিপ পুরো লুকে এনে দিয়েছে এক চিরচেনা বাঙালিয়ানার ছাপ।

গয়নার ক্ষেত্রেও মিনিমাল পছন্দ তাঁর । সোনার চেইন ,সোনালি ঝুমকা আর হাতে  চুড়ি পরেছেন । এই সামান্য অ্যাকসেসরিজই তাঁর লুককে করেছে পরিপূর্ণ।

চুল খোলা রেখে সহজ স্টাইলিং-ই বেছে নিয়েছেন অভিনেত্রী। সব মিলিয়ে, সুনেরাহর এই সাজ প্রমাণ করে—স্টাইল মানেই সব সময় জাঁকজমক নয়; বরং সাদামাটা, স্বাভাবিক আর সঠিক রঙের সমন্বয়েই তৈরি হয় সবচেয়ে সুন্দর ফ্যাশন মুহূর্ত। মেঘলা দিনে তাঁর এই রিফ্রেশিং ফ্যাশন স্টেটমেন্টও যেন সেই কথাই বলে।

ছবি: সুনেরাহর ইন্সটাগ্রাম

Read full story at source