এক রাতেই বদলে যায় ফ্যাশনের সংজ্ঞা: মেট গালা কেন এত গুরুত্বপূর্ণ

· Prothom Alo

মে মাসের প্রথম সোমবার—ফ্যাশন দুনিয়ায় এই দিনটির রয়েছে আলাদা মর্যাদা। কারণ এদিনই বসে ফ্যাশনের সবচেয়ে আলোচিত, সবচেয়ে প্রতীক্ষিত আয়োজন, মেট গালা। লাল গালিচা, তারকাখচিত উপস্থিতি আর শিল্পের সঙ্গে ফ্যাশনের এক অনন্য মেলবন্ধন—সব মিলিয়ে এটি কেবল একটি আয়োজন নয়, বরং একটি সাংস্কৃতিক মুহূর্ত।

মেট গালা মূলত দ্য মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট-এর কস্টিউম ইনস্টিটিউটের জন্য একটি বার্ষিক আয়োজন। ১৯৪৮ সালে শুরু হলেও ১৯৯৫ সাল থেকে এটি নতুন মাত্রা পায় অ্যানা উইন্টোরের নেতৃত্বে।

Visit rouesnews.click for more information.

প্রতিবছর এই আয়োজন শুধু অর্থ সংগ্রহই করে না, বরং একটি নির্দিষ্ট ভাবনাকে ঘিরে ফ্যাশনকে নতুনভাবে ভাবতে শেখায়।

২০২৬-এর থিম: ফ্যাশন যখন শিল্প

এবারের থিম “কস্টিউম আর্ট”, আর পোশাকবিধি—“ফ্যাশন ইজ আর্ট”। অর্থাৎ, পোশাক শুধু পরার জন্য নয়, বরং একটি শিল্পকর্ম। যাকে বলা হয় চলমান ক্যানভাস।
এই ভাবনার কিউরেটর অ্যান্ড্রু ব্লোটন, যিনি মানবদেহের বিভিন্ন রূপ বার্ধক্য, গর্ভাবস্থা, তারুন্য ইত্যাদি ধারণাকে ফ্যাশনের মাধ্যমে তুলে ধরার পরিকল্পনা করেছেন।

কারা থাকছেন আয়োজনে?

এবারের সহ-সভাপতি হিসেবে থাকছেন ভেনাস উইলিয়াম, বিয়ন্সে, নিকল কিডম্যান এবং অ্যানা উইন্টোর।

এছাড়া আয়োজক কমিটিতে থাকছেন জো কারভিটজ এবং আ্যন্থনি ভ্যাকারিলো। পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছেন জেস বেজস ও লরেন সানচেজ বেজস।

কারা পান আমন্ত্রণ?

প্রায় ৪৫০ জন বিশ্বখ্যাত তারকা—ফ্যাশন, চলচ্চিত্র, সংগীত, ক্রীড়া ও রাজনীতির অগ্রগণ্য মুখরা—এই এক রাতের জন্য একত্রিত হন। এই তালিকায় থাকেন সাবরিনা কার্পেন্টার, দোজা ক্যাট, লিসা, স্যাম স্মিথ-এর মতো তারকারা।

থিম না মানলে কী হয়?

অস্কার বা গ্র্যামির মতো শুধু “সুন্দর দেখানো” এখানে যথেষ্ট নয়। মেট গালায় অংশ নেওয়া মানে একটি নির্দিষ্ট থিম অনুযায়ী নিজেকে উপস্থাপন করা।

এই জায়গায় রিয়ানা প্রায়ই প্রশংসিত হন, কারণ তিনি প্রতিবারই থিমকে নাটকীয়ভাবে জীবন্ত করে তোলেন। অন্যদিকে সারা জেসিকা র্পাকার স্পষ্টভাবেই বলেছেন—থিমই এখানে আসল বিষয়।

তবে বাস্তবতা হলো, সবাই এই চ্যালেঞ্জ নিতে চান না। অনেকেই নিরাপদ ও প্রচলিত সাজ বেছে নেন—যা দেখতে সুন্দর হলেও থিম থেকে আলাদা।

অনেকেরই প্রশ্ন থাকে, থিম না মানলে কি শাস্তি হয়। মেট গালা কতৃপক্ষের ভাষ্য মতে, আনুষ্ঠানিকভাবে কোনো শাস্তি নেই। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কঠোর সমালোচনার মুখে পড়তে হয়। “সবচেয়ে খারাপ পোশাক”–এর তালিকায় জায়গা পাওয়াই যেন সবচেয়ে বড় অস্বস্তি।

মেট গালা আসলে ফ্যাশনের এক পরীক্ষাগার, যেখানে সৃজনশীলতা, সাহস এবং ব্যক্তিত্ব একসঙ্গে মিশে যায়। এখানে কেবল সুন্দর দেখানো নয়, বরং পোশাকের মাধ্যমে, ভাবনার মাধ্যমে গল্প বলা গুরুত্বপূর্ণ। তাই এই এক রাতেই বোঝা যায়—ফ্যাশন শুধু ট্রেন্ড বা ব্যক্তিগত স্টাইল স্টেটমেন্ট নয়, এটি একধরনের শিল্প।

Read full story at source