স্টারলিংকের সহায়তায় স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা চালু করছে বাংলালিংক

· Prothom Alo

ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক মোবাইলের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে দেশের প্রথম স্যাটেলাইট টু মোবাইল সেবা চালু করতে যাচ্ছে বাংলালিংক। স্টারলিংক মোবাইল বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় স্যাটেলাইট টু মোবাইল নেটওয়ার্ক, যার মাধ্যমে ইন্টারনেট, ভয়েস ও ভিডিও কলের পাশাপাশি বার্তা সেবা পরিচালনা করা যায়। আর তাই বাংলালিংক তাদের নেটওয়ার্কে স্টারলিংকের উন্নত স্যাটেলাইট প্রযুক্তি যুক্ত করছে, যার মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে ডিজিটাল সেবার সঙ্গে যুক্ত থাকা যাবে। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলালিংক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এ সুবিধা চালু হলে যেসব স্থানে মোবাইল নেটওয়ার্ক পৌঁছায় না বা সিগন্যাল দুর্বল থাকে—সেসব স্থানেও বাংলালিংকের নেটওয়ার্ক সংযোগ পাওয়া যাবে। শুরুতে এসএমএস ও ওটিটি মেসেজিং সুবিধা দিয়ে সেবাটি চালু করা হবে, পরবর্তীতে ধাপে ধাপে যুক্ত করা হবে অডিও ও ডেটা সেবা। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে খুব দ্রুতই দেশে সুবিধাটি চালু করা হবে।

Visit rouesnews.click for more information.

নতুন এ সুবিধা চালুর বিষয়ে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োহান বুসে বলেন, ‘সংযোগ মানে শুধু প্রযুক্তি নয়, সংযোগ মানে মানুষের প্রয়োজনে তাদের পাশে থাকা। অনন্য ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে বাংলাদেশের এখনো কিছু এলাকা প্রচলিত নেটওয়ার্কের বাইরে রয়ে গেছে। স্টারলিংকের স্যাটেলাইটভিত্তিক কাভারেজের মাধ্যমে সেই সীমাবদ্ধতা কমিয়ে দেশের সবচেয়ে দূরবর্তী এলাকাতেও সংযোগ পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।’

স্টারলিংক মোবাইলের ভাইস প্রেসিডেন্ট (সেলস) স্টেফানি বেডনারেক বলেন, ‘বাংলালিংকের সঙ্গে অংশীদারত্বে স্যাটেলাইট টু মোবাইল সংযোগ চালু করতে পেরে আমরা গর্বিত। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের লাখো মানুষ সংযুক্ত থাকতে পারবেন। ভিয়নের সঙ্গে অংশীদারত্বে তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশে এই সেবা চালু হচ্ছে, যা সবার জন্য  প্রয়োজনীয় যোগাযোগসেবা নিশ্চিত করতে আমাদের দুই প্রতিষ্ঠানের যৌথ অঙ্গীকারকেই প্রতিফলিত করে।’

Read full story at source